ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​দেশের ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস: সতর্কবার্তা জারি ​ইরানের অভিযোগ: মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের নেপথ্যে ন্যাটো ভূমিকম্পে ধ্বংসস্তূপে ভেনেজুয়েলা: প্রাণহানি ১ লাখের কাছাকাছি পৌঁছানোর শঙ্কা ​সংসদে পবিত্র কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে উত্তাল বিতর্ক ​সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় কঠোর জামায়াত: জড়িত ৪ সদস্য বহিষ্কার ​ম্যাজিক মরক্কো: দুইবার গোল খেয়েও ঘুরে দাঁড়িয়ে নকআউটে! ময়মনসিংহের মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, রেল চলাচলে বিপর্যয় মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’বললেন মাহফুজ আলম বর্তমানে দেশে গুম, ক্রসফায়ার নেই বললেন রিজভী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

খায়রুল হকের রায়ে পরতে পরতে ভুল ছিল বললেন ব্যারিস্টার কাজল

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে প্রবর্তিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া ১৪ বছর আগের রায় বাতিল ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট।

আপিল বিভাগের এই ঐতিহাসিক রায়ের পর বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এক সংবাদ সম্মেলন করেন। তিনি আদালত কর্তৃক এই আপিল সর্বসম্মতভাবে মঞ্জুর হওয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং রায়ের কার্যকারিতা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

ব্যারিস্টার কাজল বলেন, ‘সাতজন বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বিভাগ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে ৪ জন এবং পক্ষে ৩ জন বিচারপতির সমন্বয়ে গঠিত বিচারপতি এবিএম খায়রুল হক সাহেবের নেতৃত্বাধীন যে রায়, সেই পুরো রায়টিই রিভিউ করেছেন। রায়ে পরতে পরতে ভুল ছিল। রিভিউয়ের পর আজকের রায়টি সর্বসম্মতভাবে প্রদান করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের দেশের আইন, বিচার এবং সংবিধান মোতাবেক এই রায়টি হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সর্বশেষ সুপ্রিম কোর্টের রায়।’

তিনি স্মরণ করিয়ে দেন, এই ব্যবস্থার কারণেই ১৯৯৬ ও ২০০১ সালে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পেরেছিল এবং কিছু বিচ্যুতি সত্ত্বেও ২০০৮ সালে ভোট দিতে পেরেছিল।

ব্যারিস্টার কাজল অভিযোগ করেন যে- শেখ হাসিনা সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করার কারণেই বাংলাদেশের মানুষ আজ ভোটারের অধিকারের সুযোগ পাচ্ছে না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​দেশের ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস: সতর্কবার্তা জারি

খায়রুল হকের রায়ে পরতে পরতে ভুল ছিল বললেন ব্যারিস্টার কাজল

আপডেট সময় ১২:৫২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫