ময়মনসিংহ , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কোন দেশের আমন্ত্রনে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয় বলে মন্তব্য করছেন রুহুল কবির রিজভী দক্ষিণ সিটিতে উত্তরের রিকশা চলবে না জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল পাঁচ বিভাগে চালু হচ্ছে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী আইনি প্রক্রিয়া ও প্যারোলের আবেদনের মধ্যে কারাগারের সামনে অবস্থান নিলেন দীপু মনির আইনজীবী ও পরিবারের সদস্য স্মার্টফোনের দাম ৫০–৬০ ডলারে নামানোর উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদন নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে জানিয়েছেন তথ্যমন্ত্রী আইনি লড়াইয়ের মুখে হান্নান মাসউদের সংসদ সদস্য পদ: হাইকোর্টে রিট দায়ের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

খালেদা জিয়া অসুস্থ,ঢাকায় মুক্তিযোদ্ধা দলের সমাবেশ স্থগিত

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৩:৩৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

খালেদা জিয়া অসুস্থ,ঢাকায় মুক্তিযোদ্ধা দলের সমাবেশ স্থগিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার অসুস্থতার কারণে ঢাকায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া মঙ্গলবার রাত থেকে অসুস্থ হয়ে পড়েছেন। যে কারণেই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ২১ ডিসেম্বরের মুক্তিযোদ্ধা সমাবেশটি স্থগিত করা হয়েছে।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে ২১ ডিসেম্বর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সমাবেশ হওয়ার কথা ছিল।

এদিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, গুলশানের বাসায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। অসুস্থতার কারণে বিদেশে যাওয়ার বিষয়টি পিছানো হয়েছে।

প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য চলতি মাসেই খালেদা জিয়ার প্রথমে লন্ডন এবং ‍পরে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। একই সঙ্গে সৌদি আরবেও ওমরাহ পালন করার কর্মসূচিও রয়েছে। সেই অনুযায়ী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সৌদি আরবের যেতে ভিসার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোন দেশের আমন্ত্রনে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয় বলে মন্তব্য করছেন রুহুল কবির রিজভী

খালেদা জিয়া অসুস্থ,ঢাকায় মুক্তিযোদ্ধা দলের সমাবেশ স্থগিত

আপডেট সময় ০৩:৩৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪