ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাবনা জেলার ফরিদপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজার প্যারেড বিফিং আলোর ফেরিওয়ালা সেকান্দার আলী তালুকদার চাঁপাইনবাবগঞ্জে ৩৬ বোতল বিদেশি মদসহ নারী মাদক কারবারি গ্রেফতার আইএমএফের কাছ থেকে ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে জানিয়েছেন অর্থমন্ত্রী কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে বলেছেন রাষ্ট্রপতি ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী শেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী পূর্বধলায় দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ মহড়া, সচেতন হলো শিক্ষার্থীরা ​কালীগঞ্জে ‘মাদককে না বলুন’ স্লোগানে মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

গোপালগঞ্জ শহর থেকে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা, নগদ ৪ লাখ ৫৫ হাজার টাকা এবং মাদক বহনে ব্যবহৃত একটি বিলাসবহুল মাইক্রোবাসসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ​মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে শহরের এলজিইডি মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন— গোপালগঞ্জের বাসিন্দা উজ্জ্বল মোল্লা (৪০) এবং তার সহযোগী ওয়াসিম মোল্লা (২৫)।

​ডিবি পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে এলজিইডি মোড় এলাকায় অবস্থান নেয় ডিবি পুলিশের একটি দল। এ সময় সন্দেহভাজন একটি সাদা রঙের নতুন মডেলের মাইক্রোবাসকে থামার সংকেত দেওয়া হয় এবং এতে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়িতে থাকা উজ্জ্বল মোল্লা ও ওয়াসিম মোল্লার কাছে প্রথমে ৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরবর্তীতে তাদের সঙ্গে থাকা একটি লাগেজে তল্লাশি চালিয়ে আরও ৫৯ হাজার ১২৩ পিস ইয়াবা উদ্ধার করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা।
​

এ ছাড়া তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৪ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত সাদা রঙের বিলাসবহুল মাইক্রোবাসটিও জব্দ করে পুলিশ।
​পুলিশের দাবি, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে গাড়িতে ভুয়া নম্বর প্লেট ব্যবহার করতেন তারা। মূলত টেকনাফ ও কক্সবাজার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে তারা গোপালগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
​

গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা, নগদ টাকা ও গাড়ি জব্দ করা হয়েছে।
​

তিনি আরও জানান, গ্রেপ্তার উজ্জ্বল মোল্লার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১০টিরও বেশি মাদক মামলা রয়েছে।এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে জেলা ডিবি পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাবনা জেলার ফরিদপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজার প্যারেড বিফিং

গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০১:৩১:০১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬