ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নালিতাবাড়ীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে আলোচনা সভা পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন ও বিড়ির সরঞ্জাম জব্দ শিবপুরে মোবাইল কোর্টে দুই মামলায় জরিমানা ও একজনকে ২ মাসের কারাদণ্ড দুর্গাপুরে ১১০ বোতল এসকাফসহ নারী আটক, স্বামী পলাতক আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের হস্তক্ষেপে ৪০ পরিবারের চলাচলের পথ মুক্ত পূর্বধলা বাজারের উন্নয়নে ড্রেনেজ সংস্কার ও যানজট নিরসনের দাবি ব্যবসায়ীদের দেওয়ানগঞ্জে জেলা প্রশাসকের বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঢাকা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাচ পরিধান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দক্ষিণ সিটিতে উত্তরের রিকশা চলবে না জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কোনো রিকশা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এলাকায় চলাচল করতে পারবে না। রিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম।

আজ বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর সায়েন্সল্যাবে দক্ষিণ সিটির পরিচ্ছন্নতা ও উচ্ছেদ-সংক্রান্ত সমন্বিত অভিযান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, রিকশা চলাচলের জন্য একটি নির্দিষ্ট নীতিমালা তৈরি করা হচ্ছে। নীতিমালা কার্যকর হলে রিকশা ও চালক—উভয়ের লাইসেন্স থাকতে হবে।

তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটির চারটি অঞ্চলের নির্ধারিত সড়কে শুধু অনুমোদিত রিকশা চলাচল করতে পারবে। এর বাইরে রিকশা চলাচলের সুযোগ থাকবে না। একইভাবে উত্তর সিটির রিকশাও দক্ষিণ সিটি এলাকায় প্রবেশ করতে পারবে না।

এ ছাড়া গত পাঁচ মাস ধরে অনুরোধ করার পরও যেসব ব্যবসায়ী কর পরিশোধ করেননি, ট্রেড লাইসেন্স নেননি বা আইন মেনে চলছেন না, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিএসসিসি প্রশাসক।

ফুটপাত দখল প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না। তবে বড় ফুটপাতে পথচারীদের চলাচলের জন্য প্রয়োজনীয় জায়গা রেখে অতিরিক্ত স্থান থাকলে সেখানে হকার বসার সুযোগ দেওয়া যেতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে আলোচনা সভা

দক্ষিণ সিটিতে উত্তরের রিকশা চলবে না জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক

আপডেট সময় ০৩:২১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬