ময়মনসিংহ , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চট্টগ্রামে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে জেলা পুলিশের মতবিনিময় সভা রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: প্রাইভেট কারসহ ১৮১ বোতল ভারতীয় সিরাপ জব্দ গ্যাস সংকটের সুযোগে সিলিন্ডার বাণিজ্য, ক্রেতাদের কাছ থেকে বাড়তি ৩০০–৪০০ টাকা আদায়ের অভিযোগ পোড়াগাঁও সীমান্তে ৯০ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার, যুবক গ্রেপ্তার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গোৎসবকে ঘিরে নালিতাবাড়ীর পূজা মণ্ডপগুলোতে সরকারি সহায়তা পবিত্র মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা: তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাল বাংলাদেশ অন্যায়ের প্রতিবাদ করে জনগণের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন আখতারুজ্জামান জানিয়েছেন জামায়াত আমির ময়মনসিংহের গৌরীপুর পৌর বিএনপি কার্যালয় পরিদর্শন ও চা চক্র অনুষ্ঠিত পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গরীব-দুঃখীদের ওপর কিসের আইন,বললেন মঈন খান

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১০:৩২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, পতিত সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা প্রেতাত্মারা ঘোড়াশাল-পলাশের দরিদ্র মানুষের উপর জুলুম-অত্যাচার করেছে। 

নরসিংদীর ঘোড়াশাল-পলাশে বিআইডব্লিউটি-এর ঢাকার কর্মকর্তারা ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদারদের কাছ থেকে ঘুষ না পেয়ে আইনের দোহাই দিয়ে প্রায় ১০ হাজার দরিদ্র জনগোষ্ঠীকে তাদের ১০০০ দোকানপাট ভেঙে তাদের আয়ের পথ রুদ্ধ করে অনাহারে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে বলেও তার মন্তব্য।

ড. আব্দুল মঈনখান আরও বলেন, ‘দুর্নীতিবাজ বিআইডব্লিউটিএ গত ১৫ বছরে হাজার হাজার কোটি টাকার বালু লুটপাট-দুর্নীতি করেছে। তারা আজকে ঘোড়াশাল-পলাশে এসে আইন দেখাতে চায়, কিসের আইন? দরিদ্র মানুষদের শোষণ করা কি কোন দেশের আইন হতে পারে। তারা নিরীহ মানুষদের কাছ থেকে ঘুষ না পেয়ে অন্যায়ভাবে তাদেরকে উচ্ছেদ করেছে।

এ ধরণের কার্যক্রম বর্তমান সরকারকে বিপাকে ফেলবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে দিনব্যাপী শীতলক্ষ্যা নদীর পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চালায় বিআইডব্লিউটিএ। এতে অন্তত তিন শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে জেলা পুলিশের মতবিনিময় সভা

গরীব-দুঃখীদের ওপর কিসের আইন,বললেন মঈন খান

আপডেট সময় ১০:৩২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫