ময়মনসিংহ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল শেরপুরে আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত নেত্রকোণায় রাজস্ব প্রশাসন, দেওয়ানি মামলা ও নদী রক্ষা কার্যক্রম নিয়ে একাধিক সভা অনুষ্ঠিত পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গোয়েন্দা সংস্থার ‘হস্তক্ষেপ বন্ধ’, মবের ভয়ে ‘সেল্ফ সেন্সরশিপে’ গণমাধ্যম বললেন কামাল আহমেদ

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:১২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে সংবাদমাধ্যমের ওপর সরকার ও গোয়েন্দা সংস্থার ‘হস্তক্ষেপ বন্ধ’ হলেও ‘মবের’ হুমকির নতুন প্রবণতা দেখার কথা বলেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ।

এক গণমাধ্যমের আলোচনা অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘মবের হুমকির’ কারণে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো এক ধরনের সংশয়ে আছে; ফিরে এসেছে ‘সেল্ফ সেন্সরশিপ’।

প্রায় চার দশক তিনি দেশি ও বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন, যার মধ্যে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস এবং জাতিসংঘ রেডিও রয়েছে।

তিনি বলেন, গণমাধ্যম প্রতিষ্ঠানের সম্পাদকীয় নেতৃত্বের কাছে তিনি শুনেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর আসা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটা পরিবর্তন লক্ষ্য করা গেছে।

‘৫ অগাস্টের আগে বিভিন্ন সময় সরকারের মন্ত্রীরা সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা এবং বিভিন্ন সংস্থা, বিশেষ করে নিরাপত্তা সংস্থা বা গোয়েন্দা সংস্থার তরফ থেকে টেলিফোন আসত- ‘এই শিরোনাম বদলান, এই শিরোনাম যাবে না, এই খবরটা দেখান, এই খবরটা যাবে না’।

‘এখন সে ধরনের কোনো টেলিফোন আসছে না। কোনো জায়গা থেকেই না। সুতরাং সরকারের দিক থেকে এই যে হস্তক্ষেপটা বন্ধ হয়েছে সম্পাদকীয় সিদ্ধান্তের ক্ষেত্রে, এটা এক বড় পবিবর্তন।’

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রিপোর্টার্স উইদাউট বর্ডারসের প্রতিবেদনে চলতি বছর বাংলাদেশে কোনো সাংবাদিকের মৃত্যুর খবর না থাকাকেও আরেকটি ‘ইতিবাচক পরিবর্তন’ হিসাবে তুলে ধরেন কামাল আহমেদ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

গোয়েন্দা সংস্থার ‘হস্তক্ষেপ বন্ধ’, মবের ভয়ে ‘সেল্ফ সেন্সরশিপে’ গণমাধ্যম বললেন কামাল আহমেদ

আপডেট সময় ১০:১২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫