ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা দুই পয়েন্ট থেকে ২১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ​টাইগারদের বড় পরীক্ষা: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ সাময়িক যুদ্ধবিরতি: ইসরায়েলের সঙ্গে হামলা বন্ধে একমত ইরান ভয়াবহ কম্পন ইরানে: আঘাত হানল ৫ মাত্রার ভূমিকম্প
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গ্যাসের সন্ধান মিলেছে জামালপুরে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

জামালপুরের মাদারগঞ্জে কূপ খননের কাজ শেষে প্রাথমিক পরীক্ষায় গ্যাসের সন্ধান মিলেছে। আজ রোববার (১ জুন) দুপুর ১টা পর্যন্ত ৭ দশমিক ২ মিলিয়ন চাপে গ্যাস বের হচ্ছিল।

এর আগে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রাথমিক পরীক্ষায় গ্যাস মেলে। আগামী ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ ও পরীক্ষা শেষে কী পরিমাণ গ্যাস রয়েছে তা জানা যাবে।

জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের কর্মকর্তারা জানান, ২ হাজার ৬০০ মিটার খনন করা হয়েছে। ১ হাজার ৪৪১ থেকে ১ হাজার ৪৪৫ মিটার মাটির নিচের স্তর থেকে ৭ দশমিক ২ মিলিয়ন চাপে গ্যাস বের হচ্ছে। তার উপরে আরও একটি স্তর রয়েছে, ওইখানেও গ্যাস রয়েছে। আগামী ৭২ ঘণ্টা প্রাথমিক পরীক্ষা শেষে কী পরিমাণ গ্যাস রয়েছে তা জানা যাবে। এ ছাড়াও তেল বা পদার্থ রয়েছে কিনা তা পরীক্ষা শেষে জানা যাবে।

জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক বলেন, গ্যাস বের হচ্ছে, তবে এই মুহূর্তে বলা যাচ্ছে না কী পরিমাণ গ্যাস রয়েছে। পরীক্ষা শেষে জানা যাবে। এ ছাড়া অন্য কোনো খনিজ পদার্থ থাকলে সেটিও পরীক্ষা শেষে জানা যাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

গ্যাসের সন্ধান মিলেছে জামালপুরে

আপডেট সময় ০৪:১৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫