ময়মনসিংহ , শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজের পর ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরণ কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তির ৪ মাসের কারাদণ্ড টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর বঙ্গবন্ধুর সমাধিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্ন করলেন ছাত্রলীগের নেতাকর্মীরা শেখ হাসিনার লাশ দরকার, কারণ তিনি আন্দোলন গড়ে তুলতে চান বলে মন্তব্য করেছেন রিজভী নরসিংদীর শিবপুরে সহকারী কমিশনারের (ভূমি) অভিযানে বাল্যবিবাহ বন্ধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ ময়মনসিংহের গৌরীপুরে, দলের কেউ আ.লীগের সঙ্গে সম্পর্ক রাখলেই কঠোর ব‍্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি সাধারণ শ্রমিকের অসাধারণ উদ্যোগ গোপালগঞ্জে আইজিপির উপস্থিতিতে সমন্বিত বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজের পর ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরণ

​চাঁপাইনবাবগঞ্জে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জুমার নামাজের পর মুসল্লি ও স্থানীয় জনগণের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়েছে। গত শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন পাঠানপাড়া জামে মসজিদ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

​কর্মসূচি চলাকালে মাদকের ভয়াবহ ক্ষতিকর দিক, মাদকাসক্তির সামাজিক ও পারিবারিক প্রভাব এবং মাদক ব্যবসা প্রতিরোধে জনসাধারণের করণীয় সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

​এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, এটি একটি পরিবার ও সমাজের জন্যও ভয়াবহ বিপর্যয় ডেকে আনে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানই যথেষ্ট নয়, পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা প্রয়োজন।”
​

তিনি আরও বলেন, “মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং কোথাও মাদক কেনাবেচার তথ্য পাওয়া গেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।”
​এ সময় স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজের পর ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরণ

আপডেট সময় ০২:৩০:০২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬