ময়মনসিংহ , শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজের পর ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরণ কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তির ৪ মাসের কারাদণ্ড টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর বঙ্গবন্ধুর সমাধিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্ন করলেন ছাত্রলীগের নেতাকর্মীরা শেখ হাসিনার লাশ দরকার, কারণ তিনি আন্দোলন গড়ে তুলতে চান বলে মন্তব্য করেছেন রিজভী নরসিংদীর শিবপুরে সহকারী কমিশনারের (ভূমি) অভিযানে বাল্যবিবাহ বন্ধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ ময়মনসিংহের গৌরীপুরে, দলের কেউ আ.লীগের সঙ্গে সম্পর্ক রাখলেই কঠোর ব‍্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি সাধারণ শ্রমিকের অসাধারণ উদ্যোগ গোপালগঞ্জে আইজিপির উপস্থিতিতে সমন্বিত বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শেখ হাসিনার লাশ দরকার, কারণ তিনি আন্দোলন গড়ে তুলতে চান বলে মন্তব্য করেছেন রিজভী

ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি দেশে ও প্রশাসনের ভেতরে সক্রিয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। 

গত শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে যশোর শহরের জেলা পরিষদ মিলনায়তনে সাবেক মন্ত্রী ও বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী ও মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত শেখ হাসিনার উদ্দেশে রিজভী বলেন, গণতন্ত্রবিরোধী ব্যক্তিটি ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে অন্য কোনো জায়গা থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন।

তাদের টাকার অভাব নেই। অনেক টাকা তারা পাচার করেছেন, ভেতরেও তাদের অনেক টাকা আছে। ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের দোসররা সেই অবৈধ টাকা দিয়ে সন্ত্রাসী–টোকাইদের দিয়ে এখন গাড়িতে আগুন লাগাচ্ছেন। শুধু বিএনপি নয়, গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণকারীদের ওপর আক্রমণ করা হচ্ছে এবং তাদের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে।

বিএনপির এই নেতার দাবি, এসব খুনের জন্য দেশের বাইরে থেকে মদদ দেওয়া হচ্ছে। কারণ, শেখ হাসিনার লাশ দরকার, কারণ তিনি একটি আন্দোলন গড়ে তুলতে চান।

ফ্যাসিস্টের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি দেশে এবং পুলিশ প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে আছে। তারা সক্রিয় হয়ে ওঠায় গত তিন–চার দিনে বিএনপির তিনজনকে ওরা খুন করল।

প্রয়াত তরিকুল ইসলামের স্মৃতিচারণা করে রিজভী বলেন, কিংবদন্তিতুল্য নেতা তরিকুল ইসলাম সারা জীবন মা, মাটি ও মানুষের জন্য রাজনীতি করেছেন। তিনি একজন পূর্ণাঙ্গ রাজনীতিবিদ ছিলেন। যশোরের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিয়েছেন। গণতন্ত্রের জন্য আমৃত্যু লড়াই করেছেন।

যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হকের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম শফিকুল আলম, যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসুল ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

অনুষ্ঠানে প্রয়াত তরিকুল ইসলামের স্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম এবং ছেলে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

শেখ হাসিনার লাশ দরকার, কারণ তিনি আন্দোলন গড়ে তুলতে চান বলে মন্তব্য করেছেন রিজভী

আপডেট সময় ০১:২৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬