‘সত্যের পক্ষে কলম, সত্যের সন্ধানে প্রতিদিন’এই প্রত্যয়কে সামনে রেখে জাতীয় দৈনিক ‘ভোরের চেতনা’ পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৯ নভেম্বর ২০২৬) ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এ কে এম ফখরুল আলম (বাপ্পী চৌধুরী)।দৈনিক ভোরের চেতনার ময়মনসিংহ বিভাগীয় ব্যুরোচিফ ও ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সদস্য মোঃ আজহারুল ইসলাম (ফাহিম)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহ মহাবিদ্যালয়ের প্রভাষক মোঃ আব্দুল হান্নান।
সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন কবির চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন ভালুকার ১ নম্বর উথুরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান তালুকদার এবং উথুরার ভূমি কর্মকর্তা মাহবুবুর রহমান।অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় আসপাডা পরিবেশ উন্নয়নের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান লায়ন আলহাজ এম. এ. রশিদ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দৈনিক ঢাকা রিপোর্টের সিনিয়র স্টাফ রিপোর্টার রোকসানা আক্তার এবং সঞ্চালনায় দৈনিক প্রভাতী বাংলার ময়মনসিংহ বিভাগীয় ব্যুরোচিফ সাংবাদিক মোঃ মাহবুবুল আলম।পবিত্র কোরআন তেলাওয়াতের দায়িত্বে ছিলেন হাফেজ মাওলানা মুফতি আজহারুল ইসলাম ফুলপুরী। অতিথি আপ্যায়নের দায়িত্বে ছিলেন দৈনিক ভোরের চেতনার ময়মনসিংহের দায়িত্বপ্রাপ্ত সকল প্রতিনিধি।
শোষণহীন সমাজ বিনির্মাণ, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমানুষের কথা তুলে ধরার প্রত্যয় নিয়ে ২৮ বছর আগে জাতীয় দৈনিক ভোরের চেতনার যাত্রা শুরু হয়। দীর্ঘ ২৮ বছরের পথচলা শেষে পত্রিকাটি পদার্পণ করছে ২৯তম বর্ষে।

মাটি ও মানুষ ডেস্ক 





















