ময়মনসিংহ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​সাইবার সুরক্ষা আইনের সংশোধনী নিয়ে জামায়াতের আপত্তি, কিন্তু সাইবার অপরাধ রুখতে আইনের পক্ষে তথ্যমন্ত্রী ​এশিয়ান গেমসে যোগ দিতে চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান রাজধানীসহ ২৫ জেলায় তীব্র তাপপ্রবাহ, সাথেই ভারী বর্ষণের প্রবল পূর্বাভাস ইউ গেট আউট ফ্রম দিস রুম’: সিভিল সার্জনকে রেগে ঘর থেকে বের করে দিলেন আইনমন্ত্রী কারাগারে জন্ম ও বেড়ে ওঠা: ৭ বছর পর অবরুদ্ধ জীবন থেকে মুক্ত মোবাশ্বেরা ‘১১ হাজার কোটি’ ফিরিয়ে এনে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি: আসিফ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে জানিয়েছেন শিক্ষা সচিব রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয় জানিয়েছেন ইসি আনোয়ারুল ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে সরকার কিছু জানে না জানিয়েছেন মীর শাহে আলম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জামায়াত আমির যে কারণে ক্ষমা চাইলেন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এক আবেগঘন বক্তব্যে তিনি বলেন, “আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীর কাছে আমাদের আহ্বান ও অনুরোধ—আমরা বিপদ ঘাড়ে নিয়েও চেষ্টা করেছি পুরো সময়জুড়ে দেশবাসীর বিপদে পাশে থাকার।”

ডা. শফিকুর রহমান  আরও বলেন, “ফ্যাসিস্ট সরকার বিদায় নেওয়ার পরেও আমরা চেষ্টা করেছি আমাদের গর্বের শহীদ পরিবার, আহত ও পঙ্গু ভাই-বোনদের পাশে থাকার। তবে আমরা বিশ্বাস করি, আমাদের পক্ষে আমাদের সকল দায়িত্ব পালন করা সম্ভব হয়নি।”

সংগঠনের নানা সীমাবদ্ধতার কথা স্বীকার করে তিনি বলেন, “আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। অনেক সময় আমাদের কাজ করতেই দেওয়া হয়নি। এখনো আমাদের বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে। আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। আমাদের কোনো আচরণে, কোনো পারফরম্যান্সে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাদের ক্ষমা করে দেবেন। মানুষ হিসেবে আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা দল হিসেবে দাবি করি না যে আমরা ভুলের ঊর্ধ্বে। এই সংগঠনের প্রতিটি কর্মী, সহকর্মী কিংবা দলের দ্বারা কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, তাহলে তাদের সবার কাছে কোনো শর্ত ছাড়া—বিনা শর্তে আমরা ক্ষমা চাই। আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সাইবার সুরক্ষা আইনের সংশোধনী নিয়ে জামায়াতের আপত্তি, কিন্তু সাইবার অপরাধ রুখতে আইনের পক্ষে তথ্যমন্ত্রী

জামায়াত আমির যে কারণে ক্ষমা চাইলেন

আপডেট সময় ০৩:০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫