ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা দুই পয়েন্ট থেকে ২১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ​টাইগারদের বড় পরীক্ষা: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ সাময়িক যুদ্ধবিরতি: ইসরায়েলের সঙ্গে হামলা বন্ধে একমত ইরান ভয়াবহ কম্পন ইরানে: আঘাত হানল ৫ মাত্রার ভূমিকম্প
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জামায়াত ক্ষমা না চাইলে ক্ষমতায় যেতে পারবে না বললেন কাদের সিদ্দিকী

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:৫৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘১৯৭১ সালে জামায়াতে ইসলামী যে কাজ করেছে, তার জন্য যদি ক্ষমা প্রার্থনা না করে, বাংলাদেশের শাসন ক্ষমতায় কোনো দিন যেতে পারবে না।’

গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কেন্দ্রীয় মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘জামায়াতের লোকেরা আমার পাশে বসে আছে—এটা আমার কাছে কোনো ব্যাপার না। তাদের সঙ্গে আমার বিরোধ একাত্তরের মুক্তিযুদ্ধের কারণে। তখন তারা অন্যায় করেছে। তবে আজকের প্রজন্ম সেই অন্যায়ের সঙ্গে জড়িত নয়। বাংলাদেশে জন্ম নেওয়া প্রত্যেকেই আমার কাছে সমান, সে জামায়াতের সন্তান হোক বা আওয়ামী লীগের।’

মুক্তিযুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি লড়াই করেছি পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে। তারা যদি আমার দে‌শের বাড়িঘর না পোড়াত, মা-বোনদের ইজ্জত নষ্ট না করত, তবে মুক্তিযুদ্ধে জয় পাওয়া কঠিন হতো। কারণ পাকিস্তানিদের হাতে ছিল হাজার গুণ শক্তিশালী অস্ত্র। কিন্তু অস্ত্রই শেষ কথা নয়, আল্লাহর ইচ্ছাই সব।’

মানুষের সেবাই জীবনের মূল লক্ষ্য উল্লেখ করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘আমি সেবক হিসেবে জন্মেছি। মানুষের সেবাই আমার কাজ, সেখানে ধর্ম-বর্ণ-দলমতের কোনো বিভাজন নেই। আল্লাহ ও তার রাসুলকে বিশ্বাস করেই আমি এ পথ চলছি, সামনেও চলব।’

এর আগে জামায়াত নেতা অধ্যাপক শফিকুল ইসলাম খান দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মন্দিরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর কাদের সিদ্দিকী মন্দিরে এসে তার সঙ্গে কুশল বিনিময় করেন। বক্তব্য শেষে বঙ্গবীর নেতাকর্মীদের নিয়ে মন্দির ত্যাগ ক‌রেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

জামায়াত ক্ষমা না চাইলে ক্ষমতায় যেতে পারবে না বললেন কাদের সিদ্দিকী

আপডেট সময় ১১:৫৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫