ময়মনসিংহ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার বললেন জুবাইদা রহমান স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই জানিয়েছেন প্রতিমন্ত্রী শাহে আলম দিনাজপুরের বীরগঞ্জে মাদক ব্যবসা ও সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড দুর্গাপুর উপজেলার বিভিন্ন স্থানে সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ‎ত্রিশালে ‘মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে’ বিশাল ‎হা-ডু-ডু খেলার ফাইনাল অনুষ্ঠিত গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী টাস্কফোর্সের অভিযান: ৩ জনের জরিমানা, নৌকা ধ্বংস মতপার্থক্যগুলো ‘যথাযথভাবে’ সামলানো হবে: শি’র ভারত সফরের আগে চীন ডেঙ্গু প্রতিরোধ দিবসে বীরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবি মদনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জামায়াত নেতা বহিষ্কার এবি পার্টিতে যোগ দেওয়ায়

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

শেরপুরের নালিতাবাড়ীতে জামায়াতে ইসলামী নেতা মাওলানা আব্দুল্লাহ বাদশাকে আমার বাংলাদেশ পার্টিতে (এবি পার্টি) যোগ দেওয়ায় দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) রাতে উপজেলা জামায়াতের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নালিতাবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল্লাহ বাদশাকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

জামায়াতে ইসলামীর নালিতাবাড়ী পৌর শাখার সেক্রেটারি আব্দুল মোমেন বলেন, ‘অন্য দলে যোগ দেওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। দলটি তার নীতি-আদর্শে কঠোরভাবে অটল এবং শৃঙ্খলাভঙ্গের ঘটনায় কারও জন্য ছাড় নেই। সংগঠনের ঐক্য ও সুনাম রক্ষায় প্রয়োজনে যেকোনও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

এদিকে, এবি পার্টিতে যোগ দেওয়ার পর রাতেই মাওলানা আব্দুল্লাহ বাদশাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনে প্রার্থী ঘোষণা করা হয়।

বহিষ্কারের বিষয়ে আব্দুল্লাহ বাদশা বলেন, ‘আমি এবি পার্টিতে যোগদান করেছি। দল আমাকে শেরপুর-২ আসনের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। যেহেতু আমি এবি পার্টির একজন প্রার্থী, সেই ক্ষেত্রে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করতেই পারে। বিষয়টি আমি জেনেছি।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার বললেন জুবাইদা রহমান

জামায়াত নেতা বহিষ্কার এবি পার্টিতে যোগ দেওয়ায়

আপডেট সময় ১২:৩৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫