ময়মনসিংহ , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা ভিক্ষাবৃত্তি ছেড়ে মুদি দোকানে নতুন জীবন, আমেনা খাতুনের পাশে পূর্বধলা উপজেলা প্রশাসন ঠাকুরগাঁওয়ে ১৭ লাখ টাকার চোরাই ওষুধ উদ্ধার, পিকআপসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার পূর্বধলা সরকারি কলেজে ৮ বছর পর পূর্ণাঙ্গ অধ্যক্ষ, দায়িত্ব নিলেন আকবর আলী ঠাকুরগাঁওয়ে ১১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৫ মামলা ​পূর্বধলায় ভুয়া সমিতির নামে সরকারী বনায়ন প্রকল্পের গাছ চুরি ও অবৈধ বিক্রির চেষ্টার অভিযোগ নালিতাবাড়ীর নন্নীবাজারে জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত নকলায় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক সদর, পাবনা আনসার-ভিডিপি সদস্য-সদস্যাগণদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ, উদ্বোধন কেন্দ্রীয় লাইব্রেরির কার্যক্রম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জামালপুরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে পুলিশ সুপারের সঙ্গে পূজা কমিটির মতবিনিময়

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০১:১৪:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা বিষয়ে জামালপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।

সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক নিরাপত্তা বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। মোতায়েন করা পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখা (ডিএসবি) মাঠপর্যায়ে কাজ করবে।

তিনি আরও বলেন, প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে। দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশা নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ইয়াহিয়া আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ মাকসুদুল হাসান, জামালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব এবং টিআই-১ মোঃ জাহাঙ্গীর কবির।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা

জামালপুরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে পুলিশ সুপারের সঙ্গে পূজা কমিটির মতবিনিময়

আপডেট সময় ০১:১৪:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬