ময়মনসিংহ , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
একযোগে বদলি ২২ বিচারক আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ বলেছেন শিক্ষামন্ত্রী ​ভারতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১২ শিশুসহ ১৪ জনের মৃত্যু দেশে ফিরলেন ৬৩ হাজার ৭৮৩ জন হাজি শিবিরের সাবেক সদস্যদের সংখ্যাও কোটি ছাড়িয়েছে বললেন সভাপতি সাদ্দাম ময়মনসিংহের গৌরীপুরে প্রাইজ প্রকল্পের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত জেলা পুলিশের তৎপরতা: মানবকণ্ঠ প্রতিনিধির হারানো মোবাইল উদ্ধার নেত্রকোনার খালিয়াজুরী প্রেসক্লাব আহবায়কের বিরুদ্ধে মাদ্রাসা ফাঁকি দিয়ে অনুদান  হাতানোর অভিযোগ ​দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের আশাবাদ তারেক রহমানের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জেলা পুলিশের তৎপরতা: মানবকণ্ঠ প্রতিনিধির হারানো মোবাইল উদ্ধার

নেত্রকোণা জেলা পুলিশের পেশাদারিত্ব,দ্রুত পদক্ষেপ ও জনবান্ধব সেবার অনন্য দৃষ্টান্ত হিসেবে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ। উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা দৈনিক মানবকণ্ঠ পত্রিকার নেত্রকোণা জেলা প্রতিনিধি মো. শামছুল হকের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

জানা যায়,সম্প্রতি মোঃ শামছুল হকের ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা হারিয়ে গেলে বিষয়টি নেত্রকোণা জেলা পুলিশের নজরে আনা হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু হয়।

তথ্যপ্রযুক্তি সহায়তায় এএসআই আমিনুল ইসলাম-এর আন্তরিকতা,দক্ষতা ও নিরলস প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা সম্ভব হয়। পরে গত রবিবার (২১ জুন ২০২৬) উদ্ধারকৃত মালামাল আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় মানবকণ্ঠের জেলা প্রতিনিধি মোঃ শামছুল হক জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, এএসআই আমিনুল ইসলাম এবং উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী সকল পুলিশ সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন,নেত্রকোণা জেলা পুলিশ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে অত্যন্ত নিষ্ঠা,সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। হারানো সম্পদ উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়ার মতো মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও সুদৃঢ় করবে।”

সচেতন মহলের মতে,পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে নেত্রকোণা জেলা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডেও প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। হারানো মোবাইল  উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ায় এমন উদ্যোগ পুলিশ ও জনগণের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং জনবান্ধব পুলিশিংয়ের একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একযোগে বদলি ২২ বিচারক

জেলা পুলিশের তৎপরতা: মানবকণ্ঠ প্রতিনিধির হারানো মোবাইল উদ্ধার

আপডেট সময় ০৯:৪০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬