ব্যাটালিয়নের (র্যাব) বিশেষ অভিযানে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।গত রোববার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবরাং বাজারপাড়া এলাকায় র্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন রাত ১টা ৪০ মিনিটে সাবরাং ইউনিয়নের মাওলানা ফিরোজ সাহেবের লবণের মাঠসংলগ্ন ওয়াব পিডিয়া ইটের সলিং সড়কে অভিযান চালায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামা মাদক কারবারি চারটি পুরোনো লুঙ্গির পোটলা ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে পোটলাগুলো তল্লাশি করে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাবের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত ইয়াবা বিধি অনুযায়ী জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্টাফ রিপোর্টার 


















