ময়মনসিংহ , শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাইকোর্টে খারিজ অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে করা রিট রামিসার বাবা অমূলক কিছু বলেননি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী ময়মনসিংহের গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন  ৪৪তম বিসিএস। সেই তালিকা থেকেই ১০১ জন নন-ক্যাডার প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হওয়ার পরেও বাতিল! গাঙ্গিনাপাড়ের ঐতিহাসিক ওয়াটার টাওয়ারের নিচে টয়লেট নির্মাণের পরিকল্পনা, উদ্বেগ প্রকাশ সচেতন নাগরিকদের ! চুয়াডাঙ্গায় কামারপল্লীতে দম ফেলার ফুসরত নেই: তৈরিতে ব্যস্ততা, লাভের খাতায় হতাশা আসন্ন আগিয়া ইউপি নির্বাচন: ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে উদ্যোক্তা সমর চন্দ্র সরকার ​টানা তিন দফা কমার পর দেশে বাড়ল স্বর্ণের দাম, নতুন ভরি কত ? প্রকাশিত হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধাতালিকা: জেনে নিন দেখার নিয়ম শুভেন্দুর নতুন নির্দেশ: রাজ্যের মাদরাসাগুলোতে বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’ গান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ডিভোর্সের গুঞ্জন পূর্ণিমার

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:১০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

তারকাদের জীবনে গুঞ্জন কখনও পিছু ছাড়ে না। প্রেম-বিয়ে থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে ভক্তদের মধ্যে চর্চা চলতেই থাকে। আর সেসব চর্চা থেকেই জন্ম নেয় নানা গুঞ্জন। 

সম্প্রতি ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমানের ডিভোর্স গুঞ্জনে মেতে উঠেছে নেটিজেন ও বিনোদন জগতের অনেকে।

২০২২ সালে বেসরকারি চাকরিজীবী আশফাকুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় এই তারকা। কিন্তু অনেকেই দাবি করছেন- পূর্ণিমা ও আশফাকুরের সম্পর্কের মধ্যে নাকি দূরত্ব তৈরি হয়েছে।

এরই মধ্যে পূর্ণিমার ফেসবুকের একটি পোস্ট আলোচনায় আরও আগুন জ্বালিয়েছে। সেখানে তিনি লেখেন- ‘মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।’

কাকে উদ্দেশ্যে করে এ বক্তব্য, তা নিয়ে ভক্ত ও নেটিজেনদের মধ্যে চলছে নানান ব্যাখ্যা-বিশ্লেষণ।

তবে বুধবার সন্ধ্যায় পূর্ণিমা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। তিনি স্বামী আশফাকুর রহমানের হাত ধরে একটি রেস্তোরাঁয় তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। অনেকেই মনে করছেন- এই ছবির মাধ্যমে গুঞ্জনের জবাব দিয়েছেন অভিনেত্রী।

তবে বিচ্ছেদ বা দাম্পত্য নিয়ে পূর্ণিমা কিংবা আশফাকুর কেউই এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

নব্বই দশকের শেষ দিকে ঢালিউডে অভিষেক চিত্রনায়িকা পূর্ণিমার। জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবিটি যখন ১৯৯৭ সালে মুক্তি পায়, তখন এই তারকা নবম শ্রেণির শিক্ষার্থী।

তিন দশকের অভিনয়জীবনে একটানা ২০২০ সাল পর্যন্ত সিনেমায় কাজ করেছেন। রুপালি পর্দার আলোচিত নায়িকা পূর্ণিমা অভিনীত সর্বশেষ সিনেমা ‘চিরঞ্জীব মুজিব’ মুক্তি পায় ২০২১ সালের ডিসেম্বরে। নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামের দুটি সিনেমা আছে মুক্তির প্রতীক্ষায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাইকোর্টে খারিজ অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে করা রিট

ডিভোর্সের গুঞ্জন পূর্ণিমার

আপডেট সময় ১০:১০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫