ময়মনসিংহ , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহের গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন উপলক্ষে জাহাঙ্গীরের নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত বিএনপি ক্ষমতায় আসার পর ৮০ হাজার মানুষ চাকরি হারিয়েছে বলে মন্তব্য করেছে কর্নেল অলি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির নেত্রকোণায় জেলা প্রশাসকের নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান নেত্রকোণায় ‘নারীনেত্র কারুপণ্য’ পরিদর্শনে জেলা প্রশাসক, ৫ হাজার নারীকে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করেছেন লিপি শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে একযোগে পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিলেন ৩ হাজার ২৫ জন প্রয়াত সভাপতি কাজী আজিজুল হক খোকনের স্মরণে নিউইয়র্কে এক সর্বজনীন শোকসভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত খুলনায় সন্ধানী ক্লিনিকে হামলা: গুলি ও ব্যাপক ভাঙচুর খুলনায় ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ, মূলহোতার ৩ মাসের কারাদণ্ড ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ৩৪ ড্রেজার জব্দ ও ধ্বংস
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ডিমলায় ১৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:০৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

​(বিজিবি)-এর বিশেষ অভিযানে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সেলিম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে একটি মুঠোফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।

গত ​শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার ঠাকুরগঞ্জ পিয়াজুপাড়া এলাকায় অভিযান চালিয়ে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর বালাপাড়া বিওপির সদস্যরা তাঁকে আটক করেন। গ্রেফতারকৃত সেলিম ডিমলা উপজেলার দারাজগঞ্জ এলাকার আব্দুর রশিদের ছেলে। বিজিবির দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত।
​

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা থেকে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তি ঠাকুরগঞ্জ পিয়াজুপাড়া এলাকায় আসছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে বালাপাড়া বিওপির হাবিলদার মো. আলী ওসমানের নেতৃত্বে বিজিবির একটি টহলদল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

​একপর্যায়ে সন্দেহভাজন ব্যক্তি হেঁটে সেখানে পৌঁছালে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে অন্ধকারের সুযোগে কাঁচা রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় টহলদলের সদস্যরা ধাওয়া করে তাঁকে ধরে ফেলেন। পরে দেহ তল্লাশি করে তাঁর কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মুঠোফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও মুঠোফোনের আনুমানিক মূল্য ২২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

​এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, বিজিবির পক্ষ থেকে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
​

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি ও নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন উপলক্ষে জাহাঙ্গীরের নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত

ডিমলায় ১৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ১১:০৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬