ময়মনসিংহ , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা, নজরুল বিশ্ববিদ্যালয় ! আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা ভিক্ষাবৃত্তি ছেড়ে মুদি দোকানে নতুন জীবন, আমেনা খাতুনের পাশে পূর্বধলা উপজেলা প্রশাসন ঠাকুরগাঁওয়ে ১৭ লাখ টাকার চোরাই ওষুধ উদ্ধার, পিকআপসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার পূর্বধলা সরকারি কলেজে ৮ বছর পর পূর্ণাঙ্গ অধ্যক্ষ, দায়িত্ব নিলেন আকবর আলী ঠাকুরগাঁওয়ে ১১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৫ মামলা ​পূর্বধলায় ভুয়া সমিতির নামে সরকারী বনায়ন প্রকল্পের গাছ চুরি ও অবৈধ বিক্রির চেষ্টার অভিযোগ নালিতাবাড়ীর নন্নীবাজারে জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত নকলায় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক সদর, পাবনা আনসার-ভিডিপি সদস্য-সদস্যাগণদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

তথ্য যাচাইয়ে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে মন্তব্য সৈয়দ রেফাত আহমেদ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:২০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

আইন, বিচার ও সংবিধান নিয়ে সংবাদ-প্রতিবেদন করার ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

তিনি বলেছেন, ‘আইন, বিচার, সংবিধান বা বিচারাধীন বিষয় নিয়ে রিপোর্ট করা জটিল এবং কঠিন বিষয়। এসব বিষয়ে সংবাদ-প্রতিবেদন তৈরির আগে তথ্য যাচাইয়ে সাংবাদিকদের আরও মনোযোগী ও সতর্ক হতে হবে।’

বুধবার (৩০ জুলাই) সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) বার্ষিক প্রকাশনা ‘জাগরণ’-এর মোড়ক উন্মোচনের সময় এ কথা বলেন বিচার বিভাগের প্রধান।

সুপ্রিম কোর্টের খবর সংগ্রহকারী নিয়মিত সংবাদকর্মীদের সংগঠন এসআরএফ। গত ২১ জুন সংগঠনটির প্রথম বার্ষিক সাধারণ সভার পর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সে সময় জাগরণ নামের একটি বার্ষিক প্রকাশনা বের করে এসআরএফ; যেটির মোড়ক উন্মোচন করলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

মোড়ক উন্মোচনের সময় প্রধান বিচারপতি বলেন, ‘বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত প্রায় এক বছরে দেশের সংবাদমাধ্যমগুলোতে বিচার বিভাগ নিয়ে যত খবর-প্রতিবেদন প্রচার-প্রকাশ হয়েছে, সেসব খবর-প্রতিবেদনে বস্তুনিষ্ঠতার কোনো ঘাটতি বা বিচ্যুতি আমার চোখে পড়েনি। তবে কিছু কিছু ক্ষেত্রে প্রকাশিত খবর-প্রতিবেদন আরো সমৃদ্ধ হতে পারত। সে জন্য সংবাদকর্মীদের আরো সচেষ্ট থাকতে হবে।’

সুপ্রিম কোর্ট বিটের সাংবাদিকদের প্রশংসা করে প্রধান বিচারপতি বলেন, ‘প্রায় প্রতিদিনই আমি খেয়াল করি সাংবাদিকরা এজলাসে উপস্থিত থাকছেন। শুনানি, আদেশ বা রায় ঘোষণার সময় তাঁরা নোট নিচ্ছেন। শুধু তাই না, দ্রুততার সঙ্গে প্রচার ও প্রকাশ করছেন। স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় সংবাদমাধ্যম-সাংবাদিকদের ভূমিকা কোনো অংশে কম নয়। ক্ষেত্র আলাদা হলেও বিচার বিভাগের সম্মান, মর্যাদা ও ভাবমূর্তি অক্ষুণ্ন রেখে সবাইকে কাজ করে যেতে হবে। ভবিষ্যতে সাংবাদিকদের সঙ্গে বিচার বিভাগের যোগাযোগ আরো দৃঢ় হবে বলে আশা করি। এ ক্ষেত্রে অবশ্যই পেশাদারি বজায় রাখতে হবে।’

বিচার বিভাগ সংস্কারে ঘোষিত রোডম্যাপ ও প্রধান বিচারপতির বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে এসআরএফের সভাপতি ও চ্যানেল টোয়েন্টিফোরের জ্যেষ্ঠ প্রতিবেদক মাসউদুর রহমান বলেন, ‘স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার ক্ষেত্রে গত এক বছরে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তার বেশির ভাগই বাস্তবায়ন হয়েছে। আমাদের প্রত্যাশা, প্রধান বিচারপতির ঘোষণা অনুযায়ী বিচার বিভাগের জন্য একটি স্বতন্ত্র সচিবালয়ও প্রতিষ্ঠা করা হবে।’

এর আগে, এসআরএফের নতুন কমিটির পক্ষ থেকে প্রধান বিচারপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা, নজরুল বিশ্ববিদ্যালয় !

তথ্য যাচাইয়ে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে মন্তব্য সৈয়দ রেফাত আহমেদ

আপডেট সময় ১১:২০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫