ময়মনসিংহ , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাখাওয়াত হোসেন খাঁন পলাশের শুভেচ্ছা পূর্বধলায় মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবক সমাবেশ পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু সুনামগঞ্জে ট্রাস্কফোর্সের অভিযানে কাভার্ডভ্যানসহ প্রায় ৩ কোটি ৫৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ নজরুল বর্ষ উপলক্ষে নেত্রকোণায় দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন নেত্রকোণায় জন্মাষ্টমী উদযাপনে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৪২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ তদবির বাণিজ্য ও দালালমুক্ত নবীনগর চাই: আইনশৃঙ্খলা সভায় এমপির কঠোর বার্তা আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে নেত্রকোণায় দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষককে সাময়িক বরখাস্তের নির্দেশ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নজরুল বর্ষ উপলক্ষে নেত্রকোণায় দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীলতা, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

​গত ৩১ আগস্ট ২০২৬ (সোমবার) নেত্রকোণার পাবলিক হল মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ নূরুজ্জামান এবং জেলা পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান।

অনুষ্ঠানের শুরুতে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও দর্শনের নানা দিক তুলে ধরেন। পাশাপাশি বর্তমান তরুণ প্রজন্মের মাঝে জাতীয় কবির অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চেতনা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

​আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পী ও প্রতিযোগীদের আবৃত্তি, নজরুলসংগীত এবং বৈচিত্র্যময় পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে পাবলিক হলের মঞ্চ। তাঁদের নান্দনিক পরিবেশনায় ফুটে ওঠে বিদ্রোহী কবির সাম্য, প্রেম, মানবতা ও দেশপ্রেমের চিরন্তন চেতনা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাখাওয়াত হোসেন খাঁন পলাশের শুভেচ্ছা

নজরুল বর্ষ উপলক্ষে নেত্রকোণায় দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আপডেট সময় ১১:৪৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬