শেরপুরের নালিতাবাড়ীতে ১৩ বছর বয়সী এক স্কুল পড়ুয়া শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশি দুলাভাইয়ের বিরুদ্ধে। এই ঘটনায় ওই ছাত্রীর বাবা শ্যামল চন্দ্র সরকার ২৪ অক্টোবর রাতে নালিতাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশু ধর্ষণের মামলা দিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী কাপাশিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত বিপুল চন্দ্র দাস (৩২) প্রতিবেশী নিমাই চন্দ্র সরকারের মেয়ের জামাতা। এক সন্তানের জনক। তিনি প্রায় দুই বছর ধরে শ্বশুরবাড়িতে বসবাস করেন। বাদীর পরিবারের সঙ্গে পরিচিত ছিলেন। ওই শিশু তাকে দুলাভাই বলেই সম্বোধন করতো। শ্যামল ও তার স্ত্রী জীবীকার সন্ধানে ঢাকায় চলে যায়। তাদের স্কুল পড়ুয়া কন্যাকে বাড়িতে একা রেখে।
গত ১৪ অক্টোবর দুপুর ১২টার দিকে পশ্চিম কাপাশিয়ায় শ্যামল চন্দ্র সরকারের বাড়িতে ঢুকে সুযোগে ওই ছাত্রীকে ধর্ষণ করেন অভিযুক্ত বিপুল চন্দ্র দাস। এই ঘটনা কাউকে জানালে ক্ষতি করার হুমকিও দেওয়া হয় ওই শিশুকে।
দুর্গাপুজার ছুটিতে ক্যান্সার রোগে আক্রান্ত বাবা শ্যামল চন্দ্র সরকার ও মা রিতা রাণী সরকার বাড়িতে চলে আসেন। মেয়ের আচরণে পরিবর্তন ও কান্নাকাটি দেখে বাবা-মা ঘটনার বিষয়ে জানতে পারেন । দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় বাবা শিশু মেয়ের সাথে এমন ঘটনা শুনে একেবারে ভেঙে পড়েন। মায়ের কান্না থামে না কোনভাবেই। গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে খবর দেয় পুলিশকে। তাৎক্ষণিক পুলিশ আসে ঘটনাস্থলে। ততক্ষণে পালিয়ে যায় অভিযুক্ত বিপুল। বাবা বাদী হয়ে মামলা দেন থানায়। ২৫ অক্টোবর শেরপুর সদর হাসপাতালে ওই শিশুর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
এই ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর অনল কুমার দত্ত বলেন, থান�

জেলা প্রতিনিধি শেরপুর 


















