ময়মনসিংহ , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন ও বিড়ির সরঞ্জাম জব্দ শিবপুরে মোবাইল কোর্টে দুই মামলায় জরিমানা ও একজনকে ২ মাসের কারাদণ্ড দুর্গাপুরে ১১০ বোতল এসকাফসহ নারী আটক, স্বামী পলাতক আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের হস্তক্ষেপে ৪০ পরিবারের চলাচলের পথ মুক্ত পূর্বধলা বাজারের উন্নয়নে ড্রেনেজ সংস্কার ও যানজট নিরসনের দাবি ব্যবসায়ীদের দেওয়ানগঞ্জে জেলা প্রশাসকের বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঢাকা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাচ পরিধান ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ারও করবো বলে মন্তব্য করেছেন আইজিপি

সরকারের অনুমোদন পেলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পুলিশ পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকার গুরুত্ব তুলে ধরে নাগরিকদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন আইজিপি।

মো. আলী হোসেন ফকির বলেন, সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশের প্রয়োজন রয়েছে। স্বাধীনতা ভোগ করার অর্থ এই নয় যে, যে কেউ নিজের ইচ্ছামতো কর্মকাণ্ড চালাতে পারবেন।

এ সময় আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি যেকোনো ঘটনায় পুলিশের ওপর দায় চাপানোর প্রবণতারও সমালোচনা করেন।

পুলিশের অভ্যন্তরে শৃঙ্খলা রক্ষায় নেওয়া পদক্ষেপের কথা জানিয়ে তিনি বলেন, গত দুই মাসে বিভিন্ন অভিযোগে ২৭ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী

সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ারও করবো বলে মন্তব্য করেছেন আইজিপি

আপডেট সময় ০২:১৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬