ময়মনসিংহ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত বলে মন্তব্য করেছেন স্পিকার ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণ করতে হবে জানিয়েছে ঢাবি ছাত্রদল ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ জানিয়েছেন মাহদী আমিন দেশ সংকটে পড়লেই মানুষ তা উত্তরণের দায়িত্ব বিএনপির ওপর দেয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী বান্দরবান পার্বত্য জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত আগের বছরের তুলনায় এবার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কম বললেন স্থানীয় সরকারমন্ত্রী আসিফ মাহমুদের অবস্থা এখন, ‘চোরের মায়ের বড় গলা’ বলে মন্তব্য করেছেন রাশেদ খান ​ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় কাল: আদালত চত্বরে কড়া নিরাপত্তা রাষ্ট্রপতি মির্জা ফখরুল মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন নেত্রকোনায় জেলা আইনশৃঙ্খলা কমিটি ও অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নাহিদ ইসলাম বললেন বিচার, সংস্কার তারপর নির্বাচন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন নিয়ে বলেছেন, বিচার, সংস্কার, তারপর নির্বাচন। বিচার দৃশ্যমান করতে হবে। বিচার শুরু করতে হবে। যারা গুলি করেছে, গণহত্যা করেছে, তাদের বিচার করতে হবে। বাংলার মাটিতেই শেখ হাসিনা ও যেসব পুলিশ গুলি করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে।

নাহিদ ইসলাম আজ শনিবার বেলা ১১টায় বগুড়ার পর্যটন মোটেলে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে মতবিনিময় সভায় এ কথাগুলো। তিনি বলেন, ভবিষ্যতে যে সরকারই ক্ষমতায় আসুক, বিচারে হাত দিতে পারবে না। শহীদ ও আহত পরিবারকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তাব্যবস্থা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। এনসিপির জুলাই ঘোষণাপত্রে শহীদদের মর্যাদা ও অবদানের কথা থাকবে। জুলাই সনদে সংস্কারের কথা থাকবে।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘গণহত্যা মামলা নিয়ে সারা দেশে অনেক ঝামেলা হয়েছে। মামলা নিয়ে বাণিজ্য হয়েছে। পুলিশ আসামি ধরে ছেড়ে দিয়েছে। অনেক জায়গায় আসামির জামিন দেওয়া হয়েছে। কারণ, এখনো স্বৈরাচারের দোসরেরা বিভিন্ন জায়গায় আছে। তারা ফ্যাসিস্টদের পুনর্বাসনে সহায়তা করছে। এনসিপি এসব মামলা তদারক করবে। কারণ, জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে এনসিপির সম্পর্ক শুধু রাজনৈতিক দল হিসেবে নয়, সম্পর্ক দলের বাইরে, সারা জীবনের। আমরা সব সময় আপনাদের পাশে থাকতে চাই। এনসিপি সর্বোচ্চ চেষ্টা করবে শহীদ পরিবারের পাশে থাকার। যে কারণে শহীদরা প্রাণ দিয়েছেন, সেই আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। জুলাই আন্দোলনে এক হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন। শহীদদের আত্মত্যাগ যাতে বিফলে না যায়, বৈষম্যহীন দেশ গড়ার আকাঙ্ক্ষা যাতে সফল হয়, এনসিপি সেই চেষ্টা করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত বলে মন্তব্য করেছেন স্পিকার

নাহিদ ইসলাম বললেন বিচার, সংস্কার তারপর নির্বাচন

আপডেট সময় ০৩:৩৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫