ময়মনসিংহ , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

‘নিন্দা’র ঝড় এ আর রহমানকে নিয়ে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:১৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

বলিউডের কিংবদন্তি সংগীতশিল্পী এ আর রহমানকে নিয়ে বিতর্কের ঝড় বইছে স্যোশাল মিডিয়ায়। নারী নির্যাতন ও পকসো ধারায় অভিযুক্ত কোরিওগ্রাফার শাইক জানি বাশার-এর সঙ্গে নতুন একটি চলচ্চিত্রের গানে কাজ করতে গিয়ে নেটিজেনদের সমালোচনার শিকার হয়েছেন তিনি। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানি বাশার-এর সঙ্গে এ আর রহমানের একটি ছবি ছড়িয়ে পড়ার পরই শুরু হয়েছে এ নিন্দার ঝড়।

জানা যায়, জাহ্নবী কাপুর ও রাম চরণ অভিনীত নতুন ছবি ‘পেদ্দি’ এর ‘চিকিরি চিকিরি’ গানের সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অস্কারজয়ী এই সুরকার। আর এই গানটির নৃত্য পরিচালনার (ডান্স কোরিওগ্রাফি) দায়িত্বে আছেন জানি বাশার।

কোরিওগ্রাফার জানি বাশার নিজেই এদিন এ আর রহমানের সঙ্গে ছবিটি পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেন।

 ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘তার গান শুনেই বড় হয়েছি। আজ তার সুর করা গানে আমি কোরিওগ্রাফি করব। এ এক পরম প্রাপ্তি আমার জীবনের।’

তবে এই ছবিটি প্রকাশ্যে আসার পরপরই নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই বিস্ময় প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, যিনি অতীতে ‘মি টু’ -তে অভিযুক্ত অভিনেতাদের সঙ্গে কাজ করা থেকে বিরত ছিলেন, নারী নির্যাতন ও পকসো ধারায় অভিযুক্ত কোরিওগ্রাফারের সঙ্গে তিনি কীভাবে কাজ করতে পারলেন? তার সেই বিচক্ষণতা কোথায় গেল?

নেটিজেনদের অভিযোগের মূল কারণ হলো জানি বাশার-এর বিতর্কিত অতীত। ২০২৪ সালের সেপ্টেম্বরে গোয়ায় এক নাবালিকা সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয় এবং পকসো আইনের আওতাতেও আনা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

‘নিন্দা’র ঝড় এ আর রহমানকে নিয়ে

আপডেট সময় ১০:১৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫