ময়মনসিংহ , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী নির্বাচন ও সমসাময়িক ইস্যু নিয়ে শরিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে তারেক রহমান ​প্রাথমিক বিদ্যালয়ে গাছ লাগানোর নির্দেশ সরকারের: গড়তে হবে সবুজ শিক্ষাঙ্গন মঙ্গল-বুধবার কম, বৃহস্পতিবার থেকে নতুন করে ভারী বর্ষণের সম্ভাবনা নীলফামারীতে ট্রাকচাপায় মা ও দুই শিশুসন্তানসহ নিহত ৪ ঢাকা দোহার উপজেলা নির্বাচন: তৃণমূল থেকে উঠে আসা ফজলুল হক বেলায়দীকে চেয়ারম্যান পদে দেখতে চায় সর্বস্তরের জনগণ রামপালে র‍্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ কারবারি আটক ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত: অতি ভারী বর্ষণে স্থবির রাজধানী বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান: পৌঁছানোর পরই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঝুঁকির মুখে কক্সবাজার: ৫১ পাহাড়ে অবৈধ বসতির থাবায় কয়েক লাখ মানুষের জীবন সংশয়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নীলফামারীতে ট্রাকচাপায় মা ও দুই শিশুসন্তানসহ নিহত ৪

নীলফামারীর ডোমারে একটি দ্রুতগতির ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের চালক, এক নারী ও তার দুই শিশুসন্তানসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কের নাদিয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।​নিহত ব্যক্তিরা হলেন— স্থানীয় নাদিয়াপাড়া এলাকার অলি বর্মনের ছেলে ও ব্যাটারিচালিত ভ্যানচালক পরিমল বর্মন (৪০), একই এলাকার প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা রানি (২৮) এবং তার দুই ছেলে পিথোসা বর্মন (৮) ও যাদব বর্মন (৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত ভ্যান ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

​পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত আরও দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

​ভয়াল দুর্ঘটনায় নিভে গেল এক পরিবারের তিন প্রাণ। কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েও আর পৌঁছানো হলো না সুমীর (আহত/যাত্রী)।
​ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতাল থেকে মরদেহগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে।

​তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনার পর থেকেই ট্রাকচালক ও তার সহযোগী পলাতক রয়েছে। তাদের আটকে পুলিশি অভিযান অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী

নীলফামারীতে ট্রাকচাপায় মা ও দুই শিশুসন্তানসহ নিহত ৪

আপডেট সময় ১১:৫৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬