ময়মনসিংহ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বাড়ছে বৃষ্টি, মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ ভূরুঙ্গামারীতে অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ চাঁপাইনবাবগঞ্জে বিসিকের শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু নেত্রকোণায় কলমাকান্দায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নেত্রকোণায় মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার জানিয়েছেন শামা ওবায়েদ চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৩৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ৭১ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ ও ৪২ বোতল বিদেশি মদ (কসমস ফিফটি) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।গত  রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) চামুচা বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ১৯৬/৩-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের আব্দুল আজিজের আমবাগানে অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৭১ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং ৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৯১ হাজার ৪০০ টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
​

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু, ইঞ্জিনিয়ার্স অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে বাড়ছে বৃষ্টি, মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ

আপডেট সময় ১০:৩৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬