মোংলা বন্দরের পশুর চ্যানেলে দুটি জাহাজের সংঘর্ষের ঘটনায় নিখোঁজ জেলে আব্দুল হাকিমের (১৮) মরদেহ উদ্ধার করেছে নৌ-বাহিনীর একটি ডুবুরি দল। রোববার (৩ নভেম্বর) বাহিনীটির পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।নিহত জেলের নাম আব্দুল হাকিম (১৮)। তার বাড়ি খুলনার লাউডোব এলাকায়।গত শুক্রবার (১ নভেম্বর) রাতে পশুর চ্যানেলে ‘এমভি মিজান’ ও ‘এমভি এরা স্টার’ নামের দুইটি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পানির ঢেউয়ে পাশে থাকা কাঁকড়া ধরার নৌকায় থাকা পাঁচজন জেলে নদীতে পড়ে যায়। তাদের মধ্যে চারজনকে উদ্ধার করা গেলেও হাকিম নামে একজন নিখোঁজ ছিলেন।মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানিয়েছিলেন, বন্দরে অবস্থানরত বাংলাদেশি পতাকাবাহী ‘এমভি রয়েল ইমেজ’ থেকে এমভি মিজান নামে একটি লাইটার জাহাজ ৫০০ মেট্রিকটন কয়লা বোঝাই করে যশোরে যাচ্ছিল। এ সময় উল্টো দিক থেকে আসা গ্যাসবাহী জাহাজ ‘এমভি এরা স্টার’ ধাক্কা দিলে ওই লাইটার জাহাজটি ডুবে যাওয়ার উপক্রম হয়। পরে বন্দরের জাহাজ সারথী সেটিকে উদ্ধার করে।
ময়মনসিংহ
,
বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত
মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে
পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন
সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার
ময়মনসিংহের গৌরীপুরে মামলার জেরে পুকুরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ
পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক
জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল!
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প
বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
পশুর নদে দুই জাহাজের সংঘর্ষ,মরদেহ উদ্ধার নিখোঁজ জেলের
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় ১২:২১:৪১ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
- ১৬৭ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
























