ময়মনসিংহ , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড স্বাস্থ্যখাতে জনবল সংকট মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু জানিয়েছেন তথ্য উপদেষ্টা সরকারি চাকরিতে নতুন পে-স্কেল: বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে জানিয়েছেন অর্থমন্ত্রী কৃষক ১০ হাজার টাকার কৃষি ঋণের জন্য কোমরে দড়ি পড়ে, আর হাজার কোটি টাকার ক্ষমতাশালী গ্রহীতাদের বেলায় আইন তার নিজের গতি হারিয়ে ফেলে? এনসিপির সমাবেশে হামলা: দোষীদের শাস্তির দাবি গোলাম পরওয়ারের কলেজগুলোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম ৬ দিনের বিরতি শেষে আজ ফের বসছে জাতীয় সংসদ অধিবেশন ​ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস: দুপুরের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পুলিশ-আনসার-র‍্যাবের পোশাক নিয়ে মেহের আফরোজ শাওনের স্ট্যাটাস।

  •  অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

সম্প্রতি বাংলাদেশ সরকার পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিয়ে সোমবার (২০ জানুয়ারি) দিবাগত গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

শাওন ওই পোস্টে লেখেন, ‘পোশাক কেমন হলো এই আলাপে যাচ্ছি না। পোশাকের নকশা পরিবর্তন এই সময়ে জরুরি ছিল কি না সেই প্রশ্নও করব না।নতুন পোশাকের রং কোনো বিশেষ দেশের সঙ্গে মিলে গেছে—নাকি ইচ্ছাকৃতভাবে মিলিয়ে করা হয়েছে সেই কথা মাথায় আসলেও মুখে আনব না।’

তিনি আরো লেখেন, ‘আমার শুধু একটাই কৌতূহল। এই তিন ফোর্সের সবার জন্য কয়েক লাখ সেট নতুন পোশাক বানাতে প্রকৃতপক্ষে কত টাকা খরচ হবে এবং টেন্ডারে কত টাকা খরচ দেখানো হবে? সেই টেন্ডার যারা পাবেন তারা কি আত্মীয়তা, রাজনৈতিক দল, জুলাই বিপ্লব না কি অন্য কোনো কোটায় পাবেন?’

এর আগে গত শুক্রবার (১৭ জানুয়ারি) সড়ক দুর্ঘটনার শিকার হন শাওন। বড় ছেলে নিষাদ হুমায়ূনকে নিয়ে নিউ মার্কেটে শপিং করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি।
 
আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড

পুলিশ-আনসার-র‍্যাবের পোশাক নিয়ে মেহের আফরোজ শাওনের স্ট্যাটাস।

আপডেট সময় ১২:৩৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫