ময়মনসিংহ , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস: ৯ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা জারি রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের পতন, শেষ ষোলোয় আর্জেন্টিনা! অতিরিক্ত সময়ের শুরুতেই আর্জেন্টিনার গোল, এগিয়ে যাওয়ার উল্লাস! রক্তাক্ত জুলাইয়ের স্মরণে আজ বিশেষ স্মরণসভা, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মেসির কণ্ঠে প্রশংসার জোয়ার, উপহার পেলেন জার্সি: স্বপ্নপূরণ ভোজিনিয়ার! পুলিশ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেপ্তার পূর্বধলায় জুমার নামাজের আগে ওসির সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজা ও ৩৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ সিলেটে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার সিলেটে ট্রাক আটকে মহাসড়ক অবরোধ, বিজিবির ফাঁকা গুলি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় অশ্লীল ভিডিও চক্রের ৮ সদস্য গ্রেপ্তার, ১০টি স্মার্টফোন জব্দ

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অশ্লীল ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে এক নারীসহ সংঘবদ্ধ চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর আড়াইটার দিকে পূর্বধলা উপজেলা ঘাগড়া ইউনিয়নের শিবপুর এলাকায় অবস্থিত ‘টাঙ্গাইল’ নামের একটি ফিশারিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০টি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—শিবপুর গ্রামের সিরাজুল ইসলাম (৩০), মো. শুভ (২০), সাগর মিয়া (২০), জুয়েল মিয়া (৩২), মাজিজুল (২৫), কাজল মিয়া (২০), মেঘশিমুল গ্রামের হাবিবুর রহমান হাবি (৪০) এবং সালমাকান্দা গ্রামের মোছা. মনিরা আক্তার (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে শিবপুর এলাকার ওই ফিশারিতে বহিরাগত নারী এনে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও ধারণ করে আসছিল। পরবর্তীতে এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে বৃহস্পতিবার দুপুরে পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাবিবুর রহমান, পিপিএম এবং উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানকালে ঘটনাস্থল থেকে ৭ জন পুরুষ ও ১ জন নারীকে আটক করা সম্ভব হলেও আরও দুই নারীসহ কয়েকজন পালিয়ে যায়।

অভিযান শেষে আটক ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১০টি স্মার্টফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনগুলো প্রাথমিকভাবে পরীক্ষা করে ২০২৫ সাল থেকে শুরু করে চলতি বছরের ২ জুলাই পর্যন্ত ধারণকৃত শতাধিক অশ্লীল ভিডিওর প্রমাণ পেয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস: ৯ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা জারি

পূর্বধলায় অশ্লীল ভিডিও চক্রের ৮ সদস্য গ্রেপ্তার, ১০টি স্মার্টফোন জব্দ

আপডেট সময় ০৯:৫০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬