ময়মনসিংহ , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেষ ১৬-এ কারা এগিয়ে ? আফগান সীমান্তে পাকিস্তানের মুহুর্মুহু হামলা: ২৯ জনের মৃত্যু ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নামতে পারে তাপমাত্রার পারদ ​শিক্ষাঙ্গনে সবুজের ছোঁয়া: আজ দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন বলেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী পূর্বধলায় ট্রান্সফরমার খুলে পিকআপে তোলার সময় পুলিশের হাতে যুবক বিলীন হওয়ার পথে পূর্বধলার কাপাসিয়া-পূর্বধলা সড়ক, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন পূর্বধলায় অতিরিক্ত বালু বোঝাইয়ের দায়ে ৭ ট্রাকচালককে জরিমানা, কাগজ যাচাই শেষে ছাড় দীর্ঘদিন ধরে অসুস্থ সাংবাদিক আসিফ, সকলের নিকট দোয়া প্রার্থনা মহাকালী গার্লস স্কুল ও কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় ট্রান্সফরমার খুলে পিকআপে তোলার সময় পুলিশের হাতে যুবক

নেত্রকোনার  পূর্বধলা উপজেলায় বিদ্যুতের খুঁটি থেকে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় মো. কাউসার (১৯) নামে এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। তবে তার সঙ্গে থাকা আরও চার থেকে পাঁচজন পালিয়ে যান।

রবিবার (২৮ জুন) বিকেলে আদালতের মাধ্যমে কাউসারকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

গ্রেফতার কাউসার ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার চরখরিচা গ্রামের আলিফ লামের ছেলে।
পুলিশ জানায়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের কোনাডহর এলাকায় আছির উদ্দিনের বাড়ির পাশে স্থাপিত ১০ কেভিএ ক্ষমতাসম্পন্ন একটি ট্রান্সফরমার বিদ্যুতের খুঁটি থেকে খুলে পিকআপে তোলার সময় অভিযান চালানো হয়। এ সময় কাউসারকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হন।

এ ঘটনায় পূর্বধলা উপজেলা পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোঃ দুলাল হোসেন বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা করেছেন।
(ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, কাউসারকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি চক্রের পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেষ ১৬-এ কারা এগিয়ে ?

পূর্বধলায় ট্রান্সফরমার খুলে পিকআপে তোলার সময় পুলিশের হাতে যুবক

আপডেট সময় ০৯:৫৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬