ময়মনসিংহ , শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​আশরাফুলের ঘরে নতুন অতিথি, তৃতীয়বারের মতো বাবা হলেন ক্রিকেটার কোটি টাকা আত্মসাৎ: নেত্রকোণায় ‘পল্লী বন্ধু’ এনজিওর অফিস ঘেরাও, গ্রেফতার ২ ​ট্রেনে ফিরতি যাত্রা: আজ বিক্রি হচ্ছে ২ জুনের অগ্রিম টিকিট আজ ময়মনসিংহ আসছেন প্রধানমন্ত্রী: নজরুলের জন্মজয়ন্তী ও খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন ৪৭ বছর পর পুনঃখনন: প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন রূপ পাবে বাবার খনন করা ঐতিহাসিক খাল রামিসার খুনিদের ফাঁসির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত বিভাগীয় ময়মনসিংহ বাসী আনন্দিত উদ্ভাসিত মুখরিত তারেক রহমানের আগমনে পূর্বধলায় পুলিশের বিশেষ অভিযান: পরিত্যক্ত অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার, মামলা দায়ের, হাইকোর্টে খারিজ অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে করা রিট রামিসার বাবা অমূলক কিছু বলেননি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় পুলিশের বিশেষ অভিযান: পরিত্যক্ত অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার, মামলা দায়ের,

নেত্রকোনার পূর্বধলা থানা পুলিশের এক বিশেষ অভিযানে দেওটোকুন বাজার সংলগ্ন এলাকা থেকে ৩০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এই ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পূর্বধলা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

​থানা পুলিশ সূত্রে জানা গেছে, অফিসার ইনচার্জ (ওসি) এর সার্বিক দিক-নির্দেশনায় গত ২১ মে (বৃহস্পতিবার) বিকেলে পূর্বধলা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মোঃ ফজলুল করিম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় একটি বিশেষ অভিযান ডিউটি করছিলেন। সন্ধ্যা আনুমানিক ৬:১০ ঘটিকায় দেওটোকুন বাজারে অবস্থানকালে তারা গোপন সংবাদ পান যে, ধলামূলগাঁও ইউপির জামধলা থেকে দেওটোকুনগামী রোডের পাছমারগেন্ডা নামক স্থানে তৈয়ব আলীর দোকানের সামনের পাকা রাস্তা দিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে এসআই মোঃ ফজলুল করিম ফোর্সসহ সন্ধ্যা ৬:২০ ঘটিকায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি অজ্ঞাতনামা সিএনজি থেকে ২/৩ জন লোক সুতলি দিয়ে মুখ বাঁধা দুটি সাদা প্লাস্টিকের বস্তা রাস্তার পাশে ফেলে রেখে দ্রুত সিএনজিযোগে জামধলার দিকে পালিয়ে যায়।

​পরবর্তীতে পুলিশ উপস্থিত সাক্ষীদের সামনে পরিত্যক্ত বস্তা দুটি তল্লাশি করে ভেতরে আমদানি নিষিদ্ধ ভারতীয় তৈরি কাঁচের বোতলে ২৮টি ‘ice BARE IT ALL VODKA’ এবং ০২টি ‘ROYAL STAG DELUXE WHISKY’ (যার গায়ে FOR SALE IN MEGHALAYA ONLY, MADE IN INDIA লেখা ছিল) উদ্ধার করে। ওই দিন সন্ধ্যা ৬:৩৫ ঘটিকায় মদগুলো জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

​এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ জানান, মাদক ও চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই উদ্ধার অভিযান চালানো হয়েছে। পলাতক অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গত ২২/০৫/২০২৬ খ্রিঃ তারিখ পূর্বধলা থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫B(১)(b) ধারায় একটি মামলা (মামলা নং-২৮) রুজু করা হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​আশরাফুলের ঘরে নতুন অতিথি, তৃতীয়বারের মতো বাবা হলেন ক্রিকেটার

পূর্বধলায় পুলিশের বিশেষ অভিযান: পরিত্যক্ত অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার, মামলা দায়ের,

আপডেট সময় ০৯:৪১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬