ময়মনসিংহ , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরের ঝিনাইগাতিতে পাইপগানসহ যুবক আটক ময়মনসিংহের গৌরীপুরে মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠিত পূর্বধলায় ৩টি ছাগল উদ্ধারসহ আন্তঃজেলা চক্রের ৩ চোর গ্রেফতার মাতৃত্বকালীন ছুটি সীমিত করার বিধানের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল ভেনেজুয়েলায় আড়াই লাখ ডলার অনুদান দিলেন নেইমার পূর্বধলায় নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার, ইট দিয়ে ডুবিয়ে রাখার চেষ্টা যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার বললেন প্রধানমন্ত্রী পাবনা জেলায় ভাতাভোগী সদস্য-সদস্যাদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে: ২৬ টি বাইসাইকেল বিতরণ ​কিংবদন্তি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় ৩টি ছাগল উদ্ধারসহ আন্তঃজেলা চক্রের ৩ চোর গ্রেফতার

নেত্রকোনার পূর্বধলায় চুরিকৃত তিনটি ছাগল উদ্ধারসহ আন্তঃজেলা ছাগলচোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পূর্বধলা থানা পুলিশ। গত রবিবার (২৮ জুন) জেলা সদরের ছেঙ্গারমোড় নামক স্থান থেকে ছাগলসহ তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন—নেত্রকোনা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের মো: শহিদ মিয়ার ছেলে মো: রাজন মিয়া (৩০), পশ্চিম উলুহাটি গ্রামের মো: আব্দুল আজিদের ছেলে মো: সুজন মিয়া (৩৫) এবং মঈনপুর (প্রাইমারী স্কুলের সংলগ্ন) গ্রামের মো: ফেরদৌস মিয়ার ছেলে মো: রবিন মিয়া (২১)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ জুন সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে পূর্বধলা উপজেলার ধলামুলগাও গ্রামের বাসিন্দা ইব্রাহিম হোসেন তার বাড়ির সামনে পাকা রাস্তার পাশে তিনটি পালিত ছাগল ঘাস খাওয়ার জন্য খুঁটি দিয়ে বেঁধে রাখেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে তিনি গিয়ে দেখেন ছাগল তিনটি সেখানে নেই। আশপাশে ব্যাপক খোঁজাখুঁজি করেও ছাগলগুলোর সন্ধান না পেয়ে তিনি পূর্বধলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের প্রেক্ষিতে ওই দিনই পূর্বধলা থানায় একটি মামলা (মামলা নং- ৪২, তারিখ: ২৮/০৬/২০২৬ খ্রি:) রুজু করা হয়।

​মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (এসআই) রফিকুল ইসলাম তদন্তে নেমে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা সদর থানাধীন ছেঙ্গারমোড় এলাকায় অভিযান চালান। অভিযানকালে চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে চুরি যাওয়া তিনটি ছাগল উদ্ধার করা হয়।

​পূর্বধলা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় গবাদিপশু চুরির সাথে জড়িত। উদ্ধারকৃত ছাগলগুলো প্রকৃত মালিকের জিম্মায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরের ঝিনাইগাতিতে পাইপগানসহ যুবক আটক

পূর্বধলায় ৩টি ছাগল উদ্ধারসহ আন্তঃজেলা চক্রের ৩ চোর গ্রেফতার

আপডেট সময় ০২:২৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬