ময়মনসিংহ , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতের সঙ্গে সম্পর্ক হবে নতুন বাস্তবতায়, ১৭ বছরের ধারায় নয় বলেছেন তথ্য উপদেষ্টা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা বলে মন্তব্য করেছেন রিজভী বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি জানিয়েছেন চিফ হুইপ ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ বললেন তথ্য উপদেষ্টা নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা:তথ্য উপদেষ্টা শেখ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম আবারও বাড়লো স্বর্ণের দাম বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব আগামী ১২ আগস্ট হরমুজ সংকটের প্রভাব: বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজারমূল্য
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

 বক্সিং কিংবদন্তি জর্জ ফোরম্যান আর নেই

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ১১:২২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

বক্সিং কিংবদন্তি জর্জ ফোরম্যান আর নেই

না ফেরার দেশে বক্সিং কিংবদন্তি জর্জ ফোরম্যান। শুক্রবার (২১ মার্চ) নিজ বাড়িতেই মারা গেছেন দুইবারের সাবেক হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তার পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ইনস্টাগ্রামে পরিবারের পক্ষ থেকে লেখা হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় জর্জ ফোরম‍্যান মারা গিয়েছেন। ২১ মার্চ তিনি মারা যান। সেই সময় পরিবার তার পাশেই ছিল। উনি যেমন একজন ভাল স্বামী, তেমনি একজন ভাল বাবাও।’

‘বিগ জর্জ’ নামে পরিচিত ফোরম্যান ১৯৬০-এর দশক থেকে কয়েক দশক ধরে বক্সিং জগতে সক্রিয় ছিলেন। অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন তিনি এবং একাধিক বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ বেল্ট তার ঝুলিতে যুক্ত করেছেন। মোহাম্মদ আলীর বিপক্ষে ১৯৭৪ সালে ‘রাম্বল ইন দ্য জঙ্গল’ নামের ঐতিহাসিক লড়াইয়ে তিনি তার প্রথম বিশ্ব টাইটেল হারান। এই তারকা পেশাদার বক্সিং ক্যারিয়ারে ৬৮টি নকআউট জয় রয়েছে, যা আলীর নকআউট জয়ের প্রায় দ্বিগুণ। তার ক্যারিয়ারে মাত্র পাঁচটি লড়াইয়ে তিনি পরাজিত হয়েছেন।

ফোরম্যান প্রথমবারের মতো বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন ১৯৭৩ সালে। এরপর ১৯৯৪ সালে, ৪৫ বছর বয়সে, তিনি আবারও এই শিরোপা জয় করেন। ১৯৯৭ সালে তিনি বক্সিং থেকে অবসর নেন।  তার ক্রীড়া ক্যারিয়ারে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পেলেও, ফোরম্যান তার আইকনিক ‘জর্জ ফোরম্যান গ্রিল’-এর জন্যও বিখ্যাত হয়ে ওঠেন। ১৯৯৪ সালে বাজারে আসার পর থেকে এই গ্রিল কয়েক দশকে কয়েক মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে।

ফোরম্যানের ১২টি সন্তান রয়েছে। তার পাঁচ ছেলের নামই জর্জ। তিনি তার ওয়েবসাইটে ব্যাখ্যা করেছিলেন যে, তিনি তার ছেলেদের নিজের নামে নামকরণ করেছেন যেন তারা সবসময় একটি সাধারণ বন্ধনে আবদ্ধ থাকতে পারে। তিনি বলেছিলেন, ‘আমি তাদের বলি, ‘‘আমাদের একজন যদি ওপরে ওঠে, তবে আমরা সবাই ওপরে উঠব। আর যদি একজন নিচে পড়ে, তবে আমরা সবাই নিচে পড়ব!’’’

জর্জ ফোরম্যানের মৃত্যুতে বিশ্বজুড়ে তার অনুরাগী ও সমর্থকরা শোক প্রকাশ করেছেন। তার অবদান ও সাফল্য বক্সিং ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের সঙ্গে সম্পর্ক হবে নতুন বাস্তবতায়, ১৭ বছরের ধারায় নয় বলেছেন তথ্য উপদেষ্টা

 বক্সিং কিংবদন্তি জর্জ ফোরম্যান আর নেই

আপডেট সময় ১১:২২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫