ময়মনসিংহ , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক জানিয়েছেন ডা. জুবাইদা রহমান ন্যাটো সম্মেলনের আগে মেলোনির সঙ্গে পুরনো বিবাদ উস্কে দিলেন ট্রাম্প ! শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, সেবা পৌঁছাতে বাড়াতে হবে জনসচেতনতা বলেছেন অর্থমন্ত্রী পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ১০৬ অধ্যাপক আবুল কাসেমের দাফন সম্পন্ন পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য সুবিধাবঞ্চিতদের পাশে থাকাই সরকারের লক্ষ্য: এমপি মাধবী মারমা প্রশান্ত মহাসাগরে কৌশলগত ক্ষেপণাস্ত্রের ‘সফল’ পরীক্ষা চালালো চীন নেত্রকোনায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, আহত ৫, গ্রেপ্তার ২
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এক চুক্তি ও ৫ সমঝোতা সই

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:১৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে একটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।আজ রোববার (২৪ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। পাকিস্তানের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়।

সই হওয়া চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে- দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ, বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের মতো বিষয়গুলো।

বৈঠকে একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া এবং মুক্তিযুদ্ধের আগে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া সম্পদের হিস্যার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

এছাড়া, ব্যবসা-বিনিয়োগ, কৃষিসহ অন্যান্য বিষয়গুলোও গুরুত্ব পায়। এ সময় দুই দেশই সম্পর্ক জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করে।

প্রসঙ্গত, গতকাল শনিবার (২৩ আগস্ট) দুপুরে দুদিনের সফরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম।

এরপর বিকালে বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেন ইসহাক দার।

এদিকে আজ  রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গুলশানের বাসায় যাওয়ার কথা রয়েছে ইসহাক দারের।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক জানিয়েছেন ডা. জুবাইদা রহমান

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এক চুক্তি ও ৫ সমঝোতা সই

আপডেট সময় ০১:১৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫