ময়মনসিংহ , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড স্বাস্থ্যখাতে জনবল সংকট মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু জানিয়েছেন তথ্য উপদেষ্টা সরকারি চাকরিতে নতুন পে-স্কেল: বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে জানিয়েছেন অর্থমন্ত্রী কৃষক ১০ হাজার টাকার কৃষি ঋণের জন্য কোমরে দড়ি পড়ে, আর হাজার কোটি টাকার ক্ষমতাশালী গ্রহীতাদের বেলায় আইন তার নিজের গতি হারিয়ে ফেলে? এনসিপির সমাবেশে হামলা: দোষীদের শাস্তির দাবি গোলাম পরওয়ারের কলেজগুলোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম ৬ দিনের বিরতি শেষে আজ ফের বসছে জাতীয় সংসদ অধিবেশন ​ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস: দুপুরের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাইরে থেকে হাসিখুশি থাকলেও, ৫ মিনিট পরপর বাথরুমে গিয়ে কাঁদতাম বললেন শুভশ্রী

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১২:৫২:১৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

একসময়ের সাড়া জাগানো জুটি দেব-শুভশ্রী। শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও তাদের প্রেম ছিল আলোচনার কেন্দ্রে। তবে সেই সম্পর্কে বিচ্ছেদ আসার পর দীর্ঘদিন তাদের একসঙ্গে দেখা যায়নি। অবশেষে দীর্ঘ ৯ বছর পর আবারও বড় পর্দায় ফিরছে এই জুটি তাদের বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ নিয়ে।

এত বছর পর দেবের সাথে সম্পর্কের স্মৃতিচারণ করলেন শুভশ্রী। জানালেন, বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিন

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি জি বাংলার এক পুরোনো রিয়েলিটি শো ‘হ্যাপি প্যারেন্টস ডে’-তে অতিথি হয়ে এসে শুভশ্রী নিজের জীবনের সেই কঠিন সময়ের কথা বলেন। সেখানে তিনি বলেন, ‘আমি খুব ছোট বয়সে জীবনের খারাপ সময়টা দেখেছি। একটা সময় কাজ থেকেও আমার মন উঠে গিয়েছিল। নিজেই সিদ্ধান্ত নিয়ে কাজ ছেড়ে দিই। ‘পরাণ যায় জ্বলিয়া রে…’ ছবির পর কাজ করাই বন্ধ করে দিই।’

তবে সিদ্ধান্ত নেয়ার পর যেই সম্পর্কের জন্য সব কিছু ত্যাগ করেছিলেন, সেটাই টিকল না। আর তখনই বুঝেছিলেন জীবনের অনিশ্চয়তা।

অভিনেত্রীর ভাষ্যে, ‘সেই সময় আমি আমার চারটি বছর নষ্ট করেছি। মনের কষ্ট বাবা-মায়ের সঙ্গে ভাগ করে নিতে পারিনি। বাইরে থেকে হাসিখুশি থাকলেও, পাঁচ মিনিট অন্তর বাথরুমে গিয়ে কেঁদে ফিরতাম।’

তবে জীবনের সেই কঠিন সময়ও নায়িকাকে ভেঙে দিতে পারেনি। শুভশ্রী বলেন, ‘যখন আমার আর কিছু হারানোর ছিল না, তখনই বলেছিলাম- যা পাব সেটাই আমার প্রাপ্তি হবে। তারপর থেকেই ঈশ্বরের আশীর্বাদে জীবনে সাফল্য আসতে শুরু করে।’

ভালোবাসা নিয়ে তার বিশ্বাস আজও অটুট। শুভশ্রীর ভাষায়, ‘আমি ভালোবাসাকে কখনও অস্বীকার করিনি। খারাপ অভিজ্ঞতা হলেও ভালোবাসা খুব সুন্দর একটা অনুভূতি। পৃথিবীর সব মানুষই ভালোবাসার খোঁজে আসে। পেশা, টাকা- সব কিছু পরে আসে। ভালোবাসা থাকলে সবটাই সহজ হয়ে যায়।’

বর্তমানে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করে সুখে সংসার করছেন শুভশ্রী। ছেলে ইউভানকে নিয়ে এখন তার ঘর ভরা আনন্দ। এর মধ্যেই প্রাক্তন দেবের সঙ্গে ‘ধুমকেতু’ নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড

বাইরে থেকে হাসিখুশি থাকলেও, ৫ মিনিট পরপর বাথরুমে গিয়ে কাঁদতাম বললেন শুভশ্রী

আপডেট সময় ১২:৫২:১৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫