ময়মনসিংহ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১০ কোটি টাকার সেতুর ফুটপাত স্ল্যাবে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ বিপিএম-সেবা’ পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বাউবিতে ইউজিসির হিট প্রকল্পের আওতায় শিক্ষকদের তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরু নেত্রকোনায় ‘নিউট্রিশন স্মার্ট কমিউনিটি প্রজেক্ট’ বিষয়ক সূচনা কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহ রেঞ্জের আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত দক্ষিণ রাউজানে লিটন মহাজনের রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা পূর্বধলা শ্যামগঞ্জে বাসে তল্লাশি, ৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক আনন্দমুখর পরিবেশে গাজীপুরের কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ সম্পন্ন গোপালপুরে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১২०० মিটার জাল ধ্বংস পাঁচবিবির গ্যালাক্সি ড্রাগন বাগান পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাউবিতে ইউজিসির হিট প্রকল্পের আওতায় শিক্ষকদের তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১২:২০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য তিন মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

গত রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাউবির গাজীপুরস্থ ক্যাম্পাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাংক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব। বাউবির আইকিউএসি পরিচালক ও প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং (পিডিটি) প্রোগ্রামের কোর্স পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এ ধরনের প্রশিক্ষণ আন্তর্জাতিক মানের শিখন ও শিক্ষাদানের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি উন্নত গবেষণায় উদ্বুদ্ধ করবে। একই সঙ্গে নেটওয়ার্কিং এবং পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ভবিষ্যৎ শিক্ষার্থীদের অগ্রগতি ও শিক্ষার মান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান এবং ইউটিটিএর একাডেমিক ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আনিসুর রহমান বলেন, শিক্ষকদের পেশাগত উন্নয়নের জন্য এ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষকরা আধুনিক শিক্ষাদান পদ্ধতি, প্রযুক্তির কার্যকর ব্যবহার, গবেষণা দক্ষতা, মূল্যায়ন কৌশল এবং শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবেন। ফলে তাঁদের শিক্ষাদানের মান, পেশাগত দক্ষতা ও প্রাতিষ্ঠানিক অবদান আরও উন্নত হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রামের কোর্স পরিচালক ও বাউবির আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান, হিট প্রকল্পের উইং ম্যানেজার ও রিসার্চ কো-অর্ডিনেশন স্পেশালিস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মনিনুর রশিদ, হিট প্রকল্পের ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট অধ্যাপক ড. মো. আবদুস সালাম এবং হিট ট্রেনিং উইংয়ের প্রধান অধ্যাপক সেলিনা জামান।

প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য দেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা ইয়াসমিন এবং পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রামের ফ্যাশন ডিজাইন বিভাগের সহকারী অধ্যাপক রাশীদুল হাসান শরীফ।

প্রশিক্ষণ কর্মসূচির ৫ম ও ৬ষ্ঠ ব্যাচে ২৭টি বিশ্ববিদ্যালয়ের মোট ৬০ জন সহকারী অধ্যাপক ও প্রভাষক অংশগ্রহণ করছেন।অনুষ্ঠানের শেষে সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০ কোটি টাকার সেতুর ফুটপাত স্ল্যাবে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ

বাউবিতে ইউজিসির হিট প্রকল্পের আওতায় শিক্ষকদের তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

আপডেট সময় ১২:২০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬