ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​ব্যাংক খাতে রেকর্ড লোকসান: খেলাপি ঋণের চাপে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা ঘাটতি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী ঢাকার ১২০ মোড়ে বসছে অত্যাধুনিক এআই ক্যামেরা একযোগে বদলি পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তা চুক্তির পরেই নিম্নমুখী তেলের বাজার: জ্বালানি সংকটের আশঙ্কায় কিছুটা স্বস্তি শান্তি ও মানবিক কার্যক্রমে নারী নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান বাংলাদেশের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ নারায়ণগঞ্জে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক পূর্বধলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছ কাটার অভিযোগ ২৫০ বছর পর আমেরিকা কি আর থাকবে? অনিশ্চয়তায় ভুগছে ৩৮ শতাংশ মার্কিনি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাবা-ছেলে ২ দিনের রিমান্ডে হাসনাত-সারজিসের গাড়িবহরে ট্রাকের ধাক্কার জন্য

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের গাড়িবহরে ধাক্কা দেওয়ার ঘটনায় ট্রাকচালক ও সহকারীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার চতুর্থ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন।

রিমান্ড মঞ্জুর হওয়া দুই আসামি হলেন- ট্রাকচালক মুজিবর রহমান (৪০) ও তার ছেলে সহকারী রিফাত মিয়া (১৮)।

গত ২৮ নভেম্বর চট্টগ্রামে হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলামের জানাজায় অংশ নিতে আসেন হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। ওইদিন সন্ধ্যায় তার গ্রামের বাড়ি লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা গ্রাম থেকে ফিরছিলেন তারা। ফারাঙ্গা থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ওঠার পথে তাদের গাড়িবহরের টয়োটা প্রিমিও মডেলের একটি গাড়িতে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে কারটি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যেতে চাইলে বহরে থাকা মোটরসাইকেল আরোহীরা ধাওয়া দিয়ে চালক ও সহকারীকে ধরে ফেলেন। পরে তাদের লোহাগাড়া থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী আহমেদ নেওয়াজ বাদী হয়ে ট্রাকচালক মুজিবর রহমান ও তার ছেলে সহকারী রিফাত মিয়াকে আসামি করে মামলা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​ব্যাংক খাতে রেকর্ড লোকসান: খেলাপি ঋণের চাপে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা ঘাটতি

বাবা-ছেলে ২ দিনের রিমান্ডে হাসনাত-সারজিসের গাড়িবহরে ট্রাকের ধাক্কার জন্য

আপডেট সময় ০৩:২৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪