ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফজলুর রহমানের আওয়ামী লীগকে ভালোবাসা ‘পরকীয়ার’ মতো জানিয়েছেন শামসুজ্জামান দুদু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী “ঈশ্বরগঞ্জ উপজেলার আমনধানের ভাম্পার ফলন ও ধানের দাম নিয়ে কৃষকদের শঙ্কা” ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী বটিয়াঘাটায় বকেয়া বিদ্যুৎ বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একাধিক সংযোগ বিচ্ছিন্ন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের নেত্রকোণায় জেলা প্রশাসকের গণশুনানি, জনসাধারণের অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাসার বারান্দায় জামায়াত কর্মীর ‘আই কিল ইউ’ লেখা চিরকুট

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মো. শাহ আলম নামে এক জামায়াত কর্মীর বাসার বারান্দায় হত্যার হুমকি সংবলিত একটি চিরকুট রেখে গেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। চিরকুটে ইংরেজিতে ‘আই কিল ইউ’ লেখা ছিল, যার মাঝখানে লাল রঙের একটি পুতুলের ছবি আঁকা ছিল।

এ ঘটনায় গত শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী শাহ আলম।
বিষয়টি শনিবার (২০ ডিসেম্বর) নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন।

শাহ আলম উপজেলার পাথরডুবি ইউনিয়নের পশ্চিম পাথরডুবি গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে। তিনি স্থানীয় জামায়াতে ইসলামের একজন সক্রিয় কর্মী। পাশাপাশি ব্যবসা করেন এবং একটি বেসরকারি মাদ্রাসা পরিচালনা করেন। বর্তমানে তিনি সরকারি কলেজ রোডের দেওয়ানের খামার এলাকায় একটি বাড়ির নিচতলায় ভাড়া থাকেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শাহ আলমের স্ত্রী মমতাজ বেগম বাসার বারান্দায় একটি সাদা কাগজ দেখতে পান। চিরকুটটি দেখেই পরিবারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় রাতেই থানায় অভিযোগ জানানো হয়।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাসার বারান্দায় জামায়াত কর্মীর ‘আই কিল ইউ’ লেখা চিরকুট

আপডেট সময় ১০:২৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫