ময়মনসিংহ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশেষ অভিযানে কানাইঘাট পুলিশের সাফল্য: মানবপাচার ও হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মোংলায় এক দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু জানিয়েছেন শিক্ষামন্ত্রী জামায়াতের ওপর বিএনপির লোকেরা আক্রমণ করা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আখতারুজ্জামান ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার বলেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ‘ব্লু টাইড’; কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের হারিয়ে চমক শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, ৯৯ জন পেলেন আর্থিক সহায়তা পূর্বধলায় শিক্ষকদের জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, অস্ত্রের মুখে পদত্যাগের দাবি নাকচ বিএনপি নেতা সেলিম উদ্দিনের শার্শায় গোগা সীমান্তে বিজিবির অভিযান: ৪৮৬ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য জবি ছাত্রদলের দোয়া মাহফিল

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১০:৪৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।

সোমবার এশার নামাজ শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের তত্ত্বাবধানে পুরান ঢাকায় অবস্থিত রোকনপুর মাদ্রাসা ও এতিমখানায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়। এছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের জন্মদিন উপলক্ষেও দোয়া করা হয়।

দোয়া মাহফিল শেষে ছাত্রদল নেতা মেহেদী হাসান হিমেল প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মাঝে রাতের খাবার বিতরণ করেন। দোয়া অনুষ্ঠানে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ এবং বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, আজ আমরা এই দোয়া অনুষ্ঠানে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সকলের নিকট দোয়া চাচ্ছি, তিনি যেন সুস্থভাবে আরোগ্য লাভ করে আমাদের মাঝে ফিরে আসেন। দেশনায়ক তারেক রহমান আধুনিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখেন। তার সেই গুণাবলী ও নেতৃত্ব দিয়ে যেন এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন আমি এই দোয়া চাই। ছাত্রদল নেতা রাকিব ভাইয়ের জন্মদিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চাচ্ছি। মহান আল্লাহ এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত শিশুদের দোয়া কবুল করুক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কানাইঘাট পুলিশের সাফল্য: মানবপাচার ও হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেপ্তার

বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য জবি ছাত্রদলের দোয়া মাহফিল

আপডেট সময় ১০:৪৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫