ময়মনসিংহ , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিবার কার্ড তথ্য সংগ্রহে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি বললেন রিজভী নালিতাবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নারীর স্বাস্থ্য খাতে বিনিয়োগ শুধু ব্যয় নয়, জাতীয় উন্নয়নের ভিত্তি বলে মন্তব্য করেছেন ডা. জুবাইদা রহমান শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভা অনুষ্ঠিত ময়মনসিংহে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বিমানমন্ত্রী শেরপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদারে প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোণায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভারতে সিরাপ খেয়ে ১১ শিশুর মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৩:২২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

দুই সপ্তাহের ব্যবধানে ভারতের মধ্যপ্রদেশ ও রাজস্থানে ১১ শিশুর মৃত্যুর সঙ্গে কাশির সিরাপের যোগসূত্র পাওয়া গেছে। এই পরিস্থিতিতে ‘কোল্ডরিফ’ নামের কাশির সিরাপ বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার। একইসঙ্গে সিরাপটি বাজার থেকে তুলে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

খাদ্য নিরাপত্তা ও ওষুধ প্রশাসন দফতরের এক কর্মকর্তা জানান, ১ অক্টোবর থেকে তামিলনাড়ুতে এই কাশির সিরাপ বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। 

ওই কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, ওই কাশির সিরাপে ‘ডাইথাইলিন গ্লাইকল’ নামক রাসায়নিকের উপস্থিতি আছে কিনা, তা যাচাই করতে সংগৃহীত নমুনাগুলো সরকারি পরীক্ষাগারে পাঠানো হবে।কোম্পানিটি রাজস্থান, মধ্যপ্রদেশ ও পুদুচেরিতে এই ওষুধ সরবরাহ করে বলেও জানান তিনি।
 
শিশুমৃত্যুর ঘটনাকে গুরুত্ব দিয়ে শুক্রবার সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পরামর্শ জারি করেছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, দুই বছরের কম বয়সি শিশুদের কাশি ও সর্দি সারানোর ওষুধ প্রেসক্রাইব করা যাবে না।
 
মধ্যপ্রদেশ ও রাজস্থানে কাশির সিরাপ খেয়ে শিশুমৃত্যুর অভিযোগ ওঠার পর স্বাস্থ্যসেবার মহাপরিচালকের দফতর থেকে এই পরামর্শ জারি করা হয়েছে।
 ওষুধ প্রশাসন দফতরের তথ্য অনুযায়ী, পরীক্ষাগার থেকে প্রতিবেদন না আসা পর্যন্ত কোম্পানিকে উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
 
গত কয়েকদিন ধরেই মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা ও রাজস্থানের সিকার এলাকায় পরপর শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। সামান্য জ্বর থেকেই হঠাৎ কিডনি বিকল হয়ে মৃত্যু হচ্ছে তাদের। বৃহস্পতিবার পর্যন্ত সবমিলিয়ে ছিন্দওয়ারাতেই ৯ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া রাজস্থানেও দুইশিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার কার্ড তথ্য সংগ্রহে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা

ভারতে সিরাপ খেয়ে ১১ শিশুর মৃত্যু

আপডেট সময় ১২:৩৩:২২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫