ময়মনসিংহ , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্রাম বাংলায় বিএনপির সেবামূলক কার্যক্রমের বর্তমান হালহকিকত কি ‎ ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদী ব্যবস্থার আলোকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম কেবল পদ নয়, রাষ্ট্রপতির হাতে রয়েছে সংবিধানের দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ক্ষমতা বদলগাছীতে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও রিং জাল পুড়িয়ে ধ্বংস নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’: নেত্রকোণায় প্রস্তুতিমূলক জেলা কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাট বন্ধে নেত্রকোণায় মোবাইল কোর্ট: পাঁচজনকে জরিমানা নেত্রকোণায় জনস্বার্থ রক্ষায় মোবাইল কোর্টের অভিযান: বালু-জাল জব্দ, জরিমানা ও কারাদণ্ড প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় : দীপু মনি ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোল, ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে ত্রাণ দিল বিজিবি ‎
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভোটার দিবস উদযাপন করবে সমন্বয়কদের নিয়ে ইসি

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১২:১২:০৫ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের মধ্য থেকে ১০ জন প্রতিনিধি নিয়ে এবারের জাতীয় ভোটার দিবস উদযাপন করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২ মার্চ সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ভোটার দিবস উপলক্ষ্যে গঠিত কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।

কমিটির সভাপতি ও নির্বাচন ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামানের সই করা এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, ভোটার দিবস উপলক্ষ্যে মাঠ পর্যায়ে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় পর্যায়ে র‌্যালি, আলোচনা সভা আয়োজন করা হবে। এক্ষেত্রে কেন্দ্রীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে নির্বাচন ভবনে। এতে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের মধ্য থেকে ১০ জন, ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি, ইউএনডিপির প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি হিসেবে অবজার্ভার গ্রুপ থেকে কিছু ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হবে।

অন্যদিকে ভোটার দিবসকে উপলক্ষ্য করে নাগরিকদের ভোটার হওয়ার প্রতি উৎসাহমূলক নানা প্রচার কার্যক্রমও হাতে নেবে প্রতিষ্ঠানটি।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন, আর নারী ভোটার পাঁচ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন। আর হিজড়া ভোটার ৯৩২ জন।

গত ২০ জানুয়ারি থেকে শুরু হওয়ার বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রমে ইসির তথ্য সংগ্রহকারীরা মোট ৫০ লাখ ৯০ হাজার ৩৭ জনের তথ্য সংগ্রহ করেছেন। নিবন্ধন শেষে তারাও ভোটার তালিকায় যুক্ত হবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রাম বাংলায় বিএনপির সেবামূলক কার্যক্রমের বর্তমান হালহকিকত কি ‎

ভোটার দিবস উদযাপন করবে সমন্বয়কদের নিয়ে ইসি

আপডেট সময় ১২:১২:০৫ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫