ময়মনসিংহ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১১ দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বিশৃঙ্খলা চাই না জানিয়েছেন গোলাম পরওয়ার এ কে এম আব্দুল আজিজের ৩২তম মৃত্যুবার্ষিকী ১৮ সেপ্টেম্বর ইসি নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি, র‌্যাব বিলুপ্ত দুপুরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির বৈঠক ২২০৫ শিক্ষার্থী প্রথম ধাপে কলেজ পায়নি জিপিএ-৫ পেয়েও ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি কার্ড থেকে বাদ দেওয়া হয়েছে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার জানিয়েছেন আইনমন্ত্রী ৪০ লাখ শিক্ষার্থীর মধ্যে সেরা, নালিতাবাড়ীর সাদিয়ার ঝুলিতে ভিসি অ্যাওয়ার্ড শেরপুরে ঘুমন্ত স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত, ময়মনসিংহে প্রেরণ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থানে বললেন র‍্যাব মহাপরিচালক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:২২:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

দেশজুড়ে আলোচিত দুটি নৃশংস হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ অগ্রগতি জানাতে আজ সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান। রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এই ব্রিফিংয়ে তিনি জানান, অভিযানে সফলতা পেয়েছে র‍্যাব।

র‌্যাব সূত্রে জানা যায়, ঢাকার মিটফোর্ড এলাকায় একজন ব্যক্তিকে নির্মমভাবে ইট দিয়ে আঘাত করে হত্যার ঘটনায় জড়িত দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে, চট্টগ্রামে স্ত্রীকে হত্যা করে মরদেহ ১১ টুকরো করে গুম করার চেষ্টা করা হয়। সেই ঘটনার প্রধান অভিযুক্তকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র‍্যাব।

ডিজি একেএম শহিদুর রহমান জানান, এ দুটি ঘটনায় র‍্যাবের গোয়েন্দা ও প্রযুক্তিনির্ভর অভিযানের মাধ্যমে অপরাধীদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি তিনি আরও জানান, বাহিনী বর্তমানে দেশজুড়ে চলমান বিভিন্ন অপরাধবিরোধী অভিযানে একাধিক সফলতা অর্জন করেছে।

তিনি বলেন, “গত ৫ আগস্টের পর র‍্যাব মব ভায়োলেন্স বা জনতার হাতে আইন নেওয়ার প্রবণতা প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় কেউই আইনের ঊর্ধ্বে নয়।”
ব্রিফিংয়ে র‍্যাবের চলমান অভিযান, প্রযুক্তি ব্যবহার, ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। ডিজি বলেন, “আমরা অপরাধ নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি, তথ্যভিত্তিক অভিযান এবং আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করছি।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১১ দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বিশৃঙ্খলা চাই না জানিয়েছেন গোলাম পরওয়ার

মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থানে বললেন র‍্যাব মহাপরিচালক

আপডেট সময় ০১:২২:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫