ময়মনসিংহ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার বললেন জুবাইদা রহমান স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই জানিয়েছেন প্রতিমন্ত্রী শাহে আলম দিনাজপুরের বীরগঞ্জে মাদক ব্যবসা ও সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড দুর্গাপুর উপজেলার বিভিন্ন স্থানে সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ‎ত্রিশালে ‘মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে’ বিশাল ‎হা-ডু-ডু খেলার ফাইনাল অনুষ্ঠিত গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী টাস্কফোর্সের অভিযান: ৩ জনের জরিমানা, নৌকা ধ্বংস মতপার্থক্যগুলো ‘যথাযথভাবে’ সামলানো হবে: শি’র ভারত সফরের আগে চীন ডেঙ্গু প্রতিরোধ দিবসে বীরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবি মদনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

যারা অস্ত্র দিয়ে শাসন করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান থাকবে বললেন নাসির পাটোয়ারী

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:১৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, “যারা অস্ত্র দিয়ে শাসন করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান থাকবে।”

তিনি আরো বলেন, “গত ৫ তারিখের পর বাংলাদেশে সিভিল ওয়ারের সম্ভাবনা সৃষ্টি হয়েছিল। তবে আমরা ৪ তারিখেই ঘোষণা দিয়েছিলাম যে, আমাদের হাতে অস্ত্র নেওয়া হবে। কিন্তু পাঁচ তারিখে সলিউশন আসার পর, সবাই পালিয়ে যাওয়ার পর, আমরা সেই সিভিল ওয়ারের পথ থেকে ফিরে এসে সরকারের শান্তি প্রতিষ্ঠায় একটি নতুন সরকার গঠন করতে আহ্বান জানিয়েছিলাম।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকার বিভিন্ন পরিস্থিতির মধ্যে যাচ্ছে। সরকারের কোন দিকে যাবে, সেটা দেখার বিষয় না। আমাদের জনগণ বাংলাদেশ কোন দিকে যাবে, সেটা দেখার বিষয়। আমরা ছয় মাস ধরে রাজপথে লড়াই করেছি। শেখ হাসিনার বিরুদ্ধে যারা লড়াই করেছে, গতকাল তাদের হাতে অস্ত্রের উপস্থিতি দেখে আমরা চিন্তিত।”

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “বাংলাদেশে কিছু মানুষ অস্ত্র দিয়ে শাসন করতে চায়, কিছু টাকা দিয়ে শাসন করতে চায়, আর কিছু বৈদেশিক শক্তির সাথে কম্প্রোমাইজ করে দেশের শাসন করতে চায়। আমরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করব।”

তিনি আরও বলেন, “আমরা একটি বাংলাদেশ চাই যেখানে দরদ ও দায় রয়েছে, আর সেটি নিশ্চিত করতে হবে। বাংলাদেশে ধর্মীয় বিভাজন করে রাজনীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করা হলে, সেটি রুখে দাঁড়াতে জনগণ প্রস্তুত।”

নাসির উদ্দিন পাটোয়ারী দাবি করেন, “বাংলাদেশে ধর্মীয় বিভাজনের রাজনীতি চলতে দেওয়া হবে না। গত ১৫ বছর ধরে আমরা সেই রাজনীতির বিরুদ্ধে লড়াই করে আসছি এবং ভবিষ্যতে তা অব্যাহত রাখব।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার বললেন জুবাইদা রহমান

যারা অস্ত্র দিয়ে শাসন করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান থাকবে বললেন নাসির পাটোয়ারী

আপডেট সময় ১১:১৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫