ময়মনসিংহ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নেত্রকোণায় মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার জানিয়েছেন শামা ওবায়েদ চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত জানিয়েছেন জামায়াত আমির ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক প্রচারণা যশোরে চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোলবোমা হামলা: ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

  • Reporter Name
  • আপডেট সময় ০২:১৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

​সীমান্ত দিয়ে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকের নির্দেশনায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী সীমান্তের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেছে বিজিবি।

​বিজিবি সূত্রে জানা যায়, ২২ নভেম্বর ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে (০০৩০ ঘটিকা) রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ সোনাইকান্দি বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দামকুড়া থানাধীন সোনাইকান্দি বাঁশবাগান সংলগ্ন জঙ্গলের ভেতরে বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছে। ওই তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালান। এ সময় কাউকে না পেলেও জঙ্গলের ভেতর থেকে একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৩৮৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
​

অন্যদিকে, ২১ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টায় (২২০০ ঘটিকা) রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ খানপুর বিওপির আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে কাটাখালী থানাধীন পূর্বপাড়া নদীর ঘাট এলাকায় চোরাচালানের সম্ভাব্য চালান ঠেকাতে জঙ্গলের ভেতর ওৎ পেতে থাকে। একপর্যায়ে দুজন চোরাকারবারীকে দেখা যায়, যাদের একজন কাঁধে একটি ব্যাগ নিয়ে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে চোরাকারবারিরা ব্যাগটি ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ব্যাগটি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ১০,০০০ পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করা হয়। জব্দকৃত মালামাল রাজশাহী শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
​এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

আপডেট সময় ০২:১৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬