ময়মনসিংহ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘুষের অভিযোগ দুই কর্মচারীর বিরুদ্ধে, বদলি হলেন ডায়নামিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন,জনমনে প্রশ্ন সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন ব্রিকস সম্মেলনে না গিয়ে তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন বললেন রিজভী ফরিদপুর থানা পুলিশের অভিযানে শিশু হত্যার মূল আসামী গ্রেফতার এবং ছিনতাই হওয়া ব্যাটারী চালিত অটোভ্যান উদ্ধার ​সাইবার সুরক্ষা আইনের সংশোধনী নিয়ে জামায়াতের আপত্তি, কিন্তু সাইবার অপরাধ রুখতে আইনের পক্ষে তথ্যমন্ত্রী ​এশিয়ান গেমসে যোগ দিতে চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান রাজধানীসহ ২৫ জেলায় তীব্র তাপপ্রবাহ, সাথেই ভারী বর্ষণের প্রবল পূর্বাভাস ইউ গেট আউট ফ্রম দিস রুম’: সিভিল সার্জনকে রেগে ঘর থেকে বের করে দিলেন আইনমন্ত্রী কারাগারে জন্ম ও বেড়ে ওঠা: ৭ বছর পর অবরুদ্ধ জীবন থেকে মুক্ত মোবাশ্বেরা ‘১১ হাজার কোটি’ ফিরিয়ে এনে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি: আসিফ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রুয়েট শিক্ষার্থীদের চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:১৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৫৭ বার পড়া হয়েছে

রংপুরে কর্মরত সহকারী প্রকৌশলী রোকনুজ্জামানকে হত্যার হুমকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো তাকেসহ চারজনকে বগুড়ায় বদলির প্রতিবাদে চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রুয়েটের শিক্ষার্থীরা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) কার্যালয়ের সামনে জড়ো হয়ে কর্মসূচি শুরু করেন।  

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন নেসকোর নির্বাহী পরিচালক আবু হায়াত মোহাম্মদ রহমতউল্লাহ। তিনি দাবি মানার আশ্বাস দিলে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করেন।
 এর আগে শিক্ষার্থীরা চার দফা দাবি উপস্থাপন করেন:
  • এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে সরাসরি পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিতে হবে এবং ন্যূনতম যোগ্যতা হতে হবে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং।
  • সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে ডিপ্লোমা কোটা বাতিল করে সব ইঞ্জিনিয়ারের জন্য উন্মুক্ত করতে হবে।
  • বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না।
  • সহকারী প্রকৌশলী রোকনুজ্জামানকে কেন হঠাৎ বগুড়ায় বদলি করা হলো তার সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে এবং হত্যার হুমকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, যাদের বিরুদ্ধে হুমকির অভিযোগ রয়েছে তাদের ভালো স্থানে পদায়ন করা হলেও ভুক্তভোগীদের বদলি করা হয়েছে। বিষয়টির সুষ্ঠু সমাধান না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষের অভিযোগ দুই কর্মচারীর বিরুদ্ধে, বদলি হলেন ডায়নামিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন,জনমনে প্রশ্ন

রুয়েট শিক্ষার্থীদের চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি

আপডেট সময় ০২:১৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫