ময়মনসিংহ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী ডেমরা হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত পাশেরপুরে সার কালোবাজারি মামলায় ১৫ ডিলার কারাগারে পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা বলেছেন রাশেদ খাঁন ১১ দলের লংমার্চে যমুনা সেতুতে কিছু গাড়ির টোল দেওয়া হয়নি বললেন রিজভী ময়মনসিংহে বিএনপির অবস্থান কর্মসূচি’তে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের অংশগ্রহণ ব্যয় সাশ্রয়ে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত জানিয়েছেন তথ্য উপদেষ্টা দুই-একটা ককটেল ফাটিয়ে সরকারের কিছু করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মাদকসহ আটক: ঠাকুরগাঁওয়ে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না বললেন তানজিন তিশা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সংসদ নির্বাচন : চার লাখ ৮৩ হাজার ছাড়ালো প্রবাসী ভোটার নিবন্ধন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:২৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৩৫০ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন চার লাখ ৮৩ হাজার ছাড়িয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে বিষয়টি জানা গেছে। এতে জানা গেছে- বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে নয়টা পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ লাখ ৮৩ হাজার ৫২২ জন প্রবাসী। এর মধ্যে পুরুষ ৪ লাখ ৫৩ হাজার ৯৭৯ জন এবং মহিলা ভোটার ২৯ হাজার ৫৪১ জন নিবন্ধন করেছেন।

এদিকে, নিবন্ধিতদের মধ্যে ৭ হাজার ৩৪৯ জনের নিবন্ধন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আর নিবন্ধন অনুমোদিত হয়েছে ৪ লাখ ৭৬ হাজার ১৭৩ জনের।

যেসব দেশে নিবন্ধন চলছে- দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ইত্যাদি।

এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এক্ষেত্রে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতরা এ ব্যবস্থায় ভোট দিতে পারবেন। এজন্য অ্যাপে নিবন্ধন করতে হবে। গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

ইসি কর্মকর্তারা আরও বলছেন, বিগত পোস্টাল ব্যালট অকার্যকর ছিল। এজন্য আইটি সাপোর্টেড পোস্টালে ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়নও করেছে কমিশন। প্রবাস থেকে ভালো সাড়া পাচ্ছি। এখন আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতদের নিবন্ধন সময় আসলে বোঝা যাবে তারা কতটা আগ্রহী। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। প্রাথমিকভাবে ৫০ লাখ প্রবাসীর ভোট টানার টার্গেট রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

সংসদ নির্বাচন : চার লাখ ৮৩ হাজার ছাড়ালো প্রবাসী ভোটার নিবন্ধন

আপডেট সময় ১০:২৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫