ময়মনসিংহ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত বলে মন্তব্য করেছেন স্পিকার ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণ করতে হবে জানিয়েছে ঢাবি ছাত্রদল ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ জানিয়েছেন মাহদী আমিন দেশ সংকটে পড়লেই মানুষ তা উত্তরণের দায়িত্ব বিএনপির ওপর দেয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী বান্দরবান পার্বত্য জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত আগের বছরের তুলনায় এবার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কম বললেন স্থানীয় সরকারমন্ত্রী আসিফ মাহমুদের অবস্থা এখন, ‘চোরের মায়ের বড় গলা’ বলে মন্তব্য করেছেন রাশেদ খান ​ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় কাল: আদালত চত্বরে কড়া নিরাপত্তা রাষ্ট্রপতি মির্জা ফখরুল মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন নেত্রকোনায় জেলা আইনশৃঙ্খলা কমিটি ও অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না বললেন রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বয়স অনেক কম। হঠাৎ গুরুতর রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে গেছেন। এজন্য তার কথাবার্তায় ভারসাম্যহীনতা রয়েছে।’ সরকার বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ নিতে না দেওয়ার জন্য ‘গায়ের জোর খাটাচ্ছে’ বলেও অভিযোগ করেন রিজভী।

আজ মঙ্গলবার (২০ মে) খিলক্ষেতে জুলাই গণঅভ্যুত্থানে আহত রাকিবুল হাসানকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

রিজভী আরও বলেন, ’২৪-এর গণঅভ্যুত্থানের প্রকৃত অপরাধীদের এখনও বিচারের মুখোমুখি করা হয়নি। কাজের চাইতে অকাজ বেশি করছে অন্তর্বর্তী সরকার।’

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, মো. আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাহাদত হোসেন।

এসময় জুলাই-আগস্টের আন্দোলনে আহত রাকিবুল হাসানের শরীরের খোঁজ নেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলটি। রাকিবুলের মায়ের সাথেও কথা বলেন তারা। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়া হয় এবং যেকোনও প্রয়োজনে রাকিবুল হাসানের পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন নেতারা।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন-ৃ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদ, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রদল দল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত বলে মন্তব্য করেছেন স্পিকার

সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না বললেন রিজভী

আপডেট সময় ০২:২৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫