ময়মনসিংহ , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামালপুর জেলা ডিবি পুলিশের বহরে নতুন মাইক্রোবাস, চাবি হস্তান্তর করলেন রেঞ্জ ডিআইজি কাঁঠালিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল চাঁপাইনবাবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ ও মদ উদ্ধার পূর্বধলায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা গ্রেপ্তার প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগ ব্যর্থতা স্বরাষ্ট্রমন্ত্রীর, ফাঁদে পড়লেন ইশরাক বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী কেউ আইনের ঊর্ধ্বে নন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের স্থান সংরক্ষিত বলে মন্তব্য করেছেন রিজভী ​পূর্বধলায় শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে বলেছেন প্রধানমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফকে প্রকাশ্যে গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে পূর্বধলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টায় পূর্বধলা উপজেলা পরিষদ গেটের সামনে পূর্বধলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এ সময় তারা সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাটি ও মানুষ-এর জেলা প্রতিনিধি নুরুল ইসলাম, পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক মো. ছাইদুল ইসলাম, লেখক ও কলামিস্ট জাকির আহমদ খান কামাল, দৈনিক ইকরা প্রতিদিন-এর প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ শফিকুজ্জামান , দৈনিক সংলাপ-এর জেলা প্রতিনিধি নুর উদ্দিন মন্ডল দুলাল, দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান, আলোকিত বাংলাদেশ-এর উপজেলা প্রতিনিধি খাইরুল ইসলাম, দৈনিক বাংলাবাজার-এর উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম, আনন্দ টিভির প্রতিনিধি ওয়াসিমুল বারী, দৈনিক জবাবদিহি-এর উপজেলা প্রতিনিধি সাগর আহমেদ জর্জ, তালাশ বিডির জেলা প্রতিনিধি উজ্জ্বল ও উপজেলা প্রতিনিধি শাহজাহান, দৈনিক মাটি ও মানুষ বিশেষ প্রতিনিধি: হারাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মো. আকরাম হোসেন রতন, দৈনিক ইকরা প্রতিদিন-এর স্টাফ রিপোর্টার আল-আমীন শেখ, শাশ্বত বাংলার উপজেলা প্রতিনিধি আব্দুর রশিদ, দৈনিক আলোকিত ময়মনসিংহের বিশেষ প্রতিনিধি মজিবুর রহমান এবং ফটোসাংবাদিক মনো মিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। একজন সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য গভীর উদ্বেগজনক। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে যেন কেউ হামলা, হয়রানি কিংবা হত্যার শিকার না হন, সে জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।
কর্মসূচি শেষে সাংবাদিক হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর জেলা ডিবি পুলিশের বহরে নতুন মাইক্রোবাস, চাবি হস্তান্তর করলেন রেঞ্জ ডিআইজি

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় ০২:১৭:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬