ময়মনসিংহ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হজের ব্যয় আরও ৪০ হাজার টাকা কমবে জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না জানিয়েছেন ববি হাজ্জাজ প্রশাসনিক রদবদল: ডিএমপির তিন থানার দায়িত্বে নতুন ওসি, বদলি হয়েছেন ৬ পুলিশ পরিদর্শক ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ায় ১৮০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি রবিউল ও তার সহযোগী গ্রেপ্তার ছেলে কনের বাড়িতে, প্রেমিকার হানায় বিয়ে পণ্ড: রাতে বাবার ঝুলন্ত লাশ উদ্ধার বাগেরহাটে সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে তিন দিনের অবস্থান কর্মসূচি সংকটে সিরাজগঞ্জের রান্ধুনীবাড়ির ঐতিহ্যবাহী কাদা-মাটির শিল্প নেত্রকোণাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৫ বছর পর চালু হচ্ছে পূর্বধলা পৌরসভা মানবতার অনন্য দৃষ্টান্ত: তিন প্রতিভাবান প্রতিবন্ধী ব্যক্তির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাইয়েদ জামিল রাজবাড়ী-২ আসনে এনসিপির মনোনয়ন কিনলেন

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি ও রাজনৈতিক বিশ্লেষক সাইয়েদ জামিল। সোমবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়ন সংগ্রহের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাইয়েদ জামিল বলেন, ‘গণ-অভ্যুত্থানের গর্ভ থেকে এনসিপির জন্ম হয়েছে। ফ্যাসিস্ট শাসকের বিরুদ্ধে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে রাস্তায় নেমেছিলাম, তা এখনো পূরণ হয়নি। এক দস্যুর দল পালিয়েছে, আরেক দস্যুর দল ক্ষমতায় যেতে মরিয়া। রাজনীতির এই নষ্ট সংস্কৃতি বদলে দিতে চাই আমরা। কালো টাকা, পেশিশক্তি ও নিকৃষ্ট চরিত্রের নোংরা রাজনীতির বিরুদ্ধে লড়ব আমরা।’

জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পাংশা, কালুখালী ও বালিয়াকান্দির মানুষ আমার স্বজন। আমি দায়বদ্ধতার রাজনীতি করি, দরদের রাজনীতি করি। নির্বাচনের বাইরেও এই সম্পর্ক আমি আমৃত্যু রক্ষা করব। আমার জন্য দোয়া ও পরামর্শ চাই।’

সাইয়েদ জামিলের পৈত্রিক বাড়ি রাজবাড়ীর পাংশা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে। তিনি পেশাজীবন শুরু করেন সাংবাদিকতা দিয়ে, পরে যুক্ত হন পর্যটন ব্যবসায়। বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের একজন ট্রাস্টি। তার পিতা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, স্ত্রী বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ও পাংশা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজের ব্যয় আরও ৪০ হাজার টাকা কমবে জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী

সাইয়েদ জামিল রাজবাড়ী-২ আসনে এনসিপির মনোনয়ন কিনলেন

আপডেট সময় ০৯:২৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫