ময়মনসিংহ , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে বলেছেন পরিবহনমন্ত্রী সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার গুদামসহ তিন দোকান পুড়ে ছাই স্বতন্ত্র প্রার্থী হওয়ার স্বপ্ন অপূর্ণ রেখেই না ফেরার দেশে জাকির হোসেন জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ: নারী নিহত, আহত অন্তত ২০ এই গরমে করণীয় দুই বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ মেসি বনাম ‘জর্ডানের মেসি’: বিশ্বকাপে এক রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষা আমরা আছি সংসদে, মামুনুল-পাটওয়ারীরা আছেন রাজপথে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম নেত্রীর বদলে পরীক্ষা দিতে এসে ধরা খেলেন কলেজছাত্রী ​এডিবি থেকে ২৫ কোটি ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাগরে ট্রলার ডুবে ৮ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে একটি মাছ ধরার ট্রলার ডুবে আট জেলে নিখোঁজ রয়েছেন। ভাসমান অবস্থায় আরো একটি নৌকা থেকে ১১ জনকে উদ্ধার করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে অন্য একটি নৌযানের ধাক্কায় সেটি ডুবে যায়। ঐ ট্রলারটিতে ১৯ জন জেলে ছিলেন। নিখোঁজ জেলেদের উদ্ধার করতে সাগরে তল্লাশি চালাচ্ছে কোস্টগার্ড।

এই প্রসঙ্গে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার ওসি কাজী মো. সুলতান আহসান উদ্দীন আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সংবাদমাধ্যমকে বলেন, ‘বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় সন্ধ্যা ৭টা পর্যন্ত ৮জন নিখোঁজ রয়েছেন বলে আমরা জানতে পেরেছি।’

ডুবে যাওয়া ট্রলারের মালিক মোহাম্মদ মিরাজ শুক্রবার (৮ আগস্ট) বেলা দুইটার দিকে বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের ফিশারিঘাট এলাকা থেকে নৌযানটি গভীর সাগরে মাছ ধরতে গিয়েছিল। দুপুরে অন্য একটি মাছ ধরার নৌযানের ধাক্কায় সেটি ডুবে যায়। নৌযানে থাকা ১১ জনকে সাগরে ভাসমান অবস্থায় অন্য একটি নৌকা উদ্ধার করেছে, তবে এখন পর্যন্ত ৮ জনকে পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে বলেছেন পরিবহনমন্ত্রী

সাগরে ট্রলার ডুবে ৮ জেলে নিখোঁজ

আপডেট সময় ১১:১৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫